1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

৩০বছর পর শুরু হচ্ছে নওগাঁ ডিসি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১০ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

দীর্ঘ ৩০বছর পর আগামী ২৫মে থেকে নওগাঁয় শুরু হতে হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। জেলার ১১টি উপজেলার দল নিয়ে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রকাশ করা হয়েছে ফিকচার। প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের দল গঠন করেছে।

 

জেলা স্টেডিয়াম মাঠে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এমন তথ্যই জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল। এমন আয়োজন জেলাজুড়ে নতুন করে ফুটবল খেলার এক জমজমাট ও উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনবে বলে মনে করছেন নওগাঁর ক্রীড়াবিদরা।

 

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, এক সময় ফুটবল ও হ্যান্ড বল খেলার জগতে পুরো দেশজুড়ে নওগাঁর দখল ছিলো দীর্ঘদিনের। জাতীয় ফুটবল দলের খেলোয়ার এনামুল হক, আজিম উদ্দিনসহ মাঠ কাপানো অসংখ্য ফুটবল খেলোয়ারদের জন্ম হয়েছে এই নওগাঁয়। কিন্তু ৯০দশকের পর থেকে রাজনৈতিক মেরুকরণ ও উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাবসহ বিভিন্ন কারণে খেলার জগত থেকে ধীরে ধীরে নওগাঁর সুনাম হারাতে বসে। খেলার ভুবন থেকে নওগাঁর সেই হারানো ঐতিহ্য ফিরে আনতে নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে জেলা ক্রীড়া সংস্থা। সর্বশেষ ১৯৯১-৯৪সাল পর্যন্ত নওগাঁতে আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো। এরপর দীর্ঘ ৩০বছর এই টুর্ণামেন্ট আর অনুষ্ঠিত হয়নি। নওগাঁর হারিয়ে যাওয়া খেলার সেই যৌবন নতুন করে ফিরে আনতে এবং বর্তমান ও আগামী প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করতে এবং ঝিমিয়ে পড়া জেলা ক্রীড়া সংস্থাকে নতুন করে উজ্জ্বীবিত করার উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন। সেই উদ্যোগের অংশ হিসেবেই আগামী ২৫তারিখ থেকে নওগাঁ আন্ত:উপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে। এতে করে জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী ফুটবল খেলোয়ারদের বের করে আনা অনেক সহজ হবে। পরবর্তিতে আন্ত:জেলা পর্যায়ে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।

 

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন একটি সুস্থ্য ও মেধাবী জাতি গঠনে নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। কিন্তু দিন যতই যাচ্ছে ততই আমরা প্রযুক্তির অপব্যবহারে নিজেদেরকে বিলীন করে দিচ্ছি। এতে করে সমাজে নানা ধরণের অপকর্মের আধিক্য বেড়ে যাচ্ছে। বিশেষ করে যুব সমাজ, বর্তমান ও আগামীর প্রজন্মরা খেলাধুলা থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে সমাজে অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। অথচ যখন একজন মানুষ নিয়মিত খেলাধুলা করার সুযোগ পায় তখন সেই মানুষ ধীরে ধীরে সকল খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার চেস্টা করে।

 

তিনি আরো বলেন একসময় পুরো দেশজুড়ে নওগাঁর ফুটবল খেলোয়ারদের সুনাম ছিলো। সেই হারিয়ে যাওয়া সুনাম পুনরায় ফিরে আনতে বেশি বেশি ফুটবল খেলার আয়োজন করে জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী ফুটবল খেলোয়ারদের খুজে বের করে একটি শক্তিশালী ফুটবল দল গঠন করার কোন বিকল্প নেই। এতে করে নওগাঁর যুবকরা ফুটবল খেলার প্রতি আগ্রহী হয়ে উঠবে। তাই পুনরায় নওগাঁতে নিয়মিত খেলাধুলার একটি সুস্থ ও সুন্দর পরিবেশ বিনির্মাণ করতেই মূলত আন্ত:উপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে। আশা রাখি নওগাঁবাসী জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। এতে করে খেলার জগত থেকে নওগাঁর হারিয়ে যাওয়া স্বর্ণালী দিনের রাজত্ব পুনরায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park