1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

৩ দফা দাবি ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে পোরশার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির দ্বিতীয় দিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

ঢাকা প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপের প্রতিবাদে পোরশা উপজেলাজুড়ে সোমবার (১৩ অক্টোবর) থেকে কর্মবিরতি পালন করছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা । উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় সকাল থেকে পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। বেসরকারি শিক্ষকদের সংগঠন সম্মিলিত শিক্ষক সমিতি পোরশা শাখা এই কর্মসূচির ডাক দেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার গাংগুরিয়া ডিগ্রী কলেজ, ঘাটনগর পাহাড়ি পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ, বড় গ্রাম উচ্চ বিদ্যালয়, গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়, মশিদপুর উচ্চ বিদ্যালয়, পোরশা হাই মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়, কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী চাচাইবাড়ী কামিল মাদ্রাসা,গুন্দইল দাখিল মাদ্রাসা, বালিয়াচান্দা উচ্চ বিদ্যালয়, , কালাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা ও শিক্ষক কমনরুমে বসে থেকে কর্ম বিরতি পালন করেন।
জানতে চাইলে তারা বলেন, শিক্ষকরা দেশের ভবিষ্যৎ তারা আদর্শ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে কাজ করে যাচ্ছেন। তাদের ওপর নির্যাতন করা লজ্জাজনক ও অমানবিক। তারা শিক্ষক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে কথা হলে পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক শাহ্ জানান,শিক্ষক নির্যাতনের মধ্যে দিয়ে আমাদের সমস্ত শিক্ষক সমাজকে অপমানিত করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ, সকল সার্বিক ন্যায্য দাবি মেনে নেওয়া না হবে আমরা আমাদের কর্মবিরতি সহ আন্দোলন অব্যাহত রাখবো।
গাংগুরিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী এ বিষয়ে বলেন আমাদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীগণ তাদের ন্যায্য দাবি বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা আদায়ের জন্য ঢাকায় আন্দোলন যত আছে । এ আন্দোলনের সাথে আমরা পোরশা উপজেলা শিক্ষক সমাজ একাত্মতা ঘোষণা করছি। এবং গতকাল শিক্ষকদের যে নির্যাতন হয়েছে তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আশা করি এই অন্তবর্তীকালীন সরকার দাবি মেনে নিয়ে শিক্ষকদের ক্লাস মুখি করবেন। শিক্ষকেরা যে মানুষ গড়ার কারিগর প্রজ্ঞাপন জারি করে মনোবল চাঙ্গা করবেন।
মিছিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরনবী আজাদ বলেন, অবিলম্বে শিক্ষক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবোনা।
বড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়েজ উদ্দিন বলেন আমাদের ২০% বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা দিতে সরকারের এত গড়িমসি আর সহ্য করবোনা। বৈষম্য হীন দেশে আর বৈষম্য চাই না।

এ বিষয়ে পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা , শামসুল কবির জানান, বিষয়টি আমি পত্র-পত্রিকা ও সোশ্যাল মিডিয়া জানতে পেরেছি। এতে আমার নিজস্ব কোন বক্তব্য নেই। আমরা চাই তারা ক্লাসে ফিরে যাক, সরকার তাঁদের দাবি দাওয়ার বিবেচনায় আনা প্রয়োজন।

কর্মবিরতির কারণে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
এক প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন, আমরা একই পাঠ্যপুস্তক, সিলেবাস ও একই বোর্ডের অধীনে সনদপত্র অর্জন করি। অথচ আমাদের মধ্যে সরকারি-বেসরকারি বৈষম্য এটা মেনে নেয়া যায়না। আমরাও চাই আমাদের শিক্ষকদের দাবি মেনে নিয়ে তাদেরকে ক্লাসে ফিরিয়ে আনা হোক। দীর্ঘদিন এরকম চলতে থাকলে আমাদের পড়াশোনার ক্ষতি হবে। আমারা ক্লাসে ফিরে যেতে চাই, পাঠদান চাই।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park