
মাগো তোমায় ছাড়া আজ বড্ড একা একা লাগে
বল মা কেন আমাকে ফেলে এভাবে চলে গেলে?
জানো মা কেউ আর বলেনা ছুটি আসবে কবে
যায় তবুও শুধু এ বুকের ভিতরটা হাহাকার করে।
মাগো খুব ইচ্ছে করে গেটে রয়ে মা বলে ডাকতে
আমার ডাকে তোমার কন্ঠে জান সোনা শুনতে।
মাগো তোমার শুন্যতার আহাজারি বুঝবে কে বল
তুমি ছাড়া যে আমার জীবন শত আলোতেও কালো।
জানো মা আজ তোমার ছেলে কেন অসহায়
তোমার মতো করে কেউ পাশে থাকেনা তাই।
মাগো কত শত বিপদ দিয়েছি পাড়ি তোমারী সাহসে
আজ আমি হয়েছি সাহস হারা শক্তিও নাই মনে।
মাগো না বলা কত কথা রয়েছে যে মোর মনে
যা আমাকে কাঁদায় মাগো প্রতিটা ক্ষণে ক্ষণে।
মাগো আজ আর লাগেনা ভালো মাঠে ফলা ফসল
তুমি থাকলে যা মনে হতো মা পুরো উৎসবমুখর।
মাগো তোমারী সাথে হারিয়েছি শান্তির অনুভুতি
তাইতো আর খূঁজিনা মাগো সুখ নামের পায়রাটি।
মাগো হেরে গিয়েছি আমি তোমারী অভিমানে
আজ আমি এক ব্যর্থ সন্তান মাগো এ ধরণীতে।
মাগো তোমার যত কষ্ট দুঃখ দেখেছি এ দুচোখে
খোদা তালার কাছে তার স্বাক্ষী হয়ে রব দাঁড়িয়ে।
জানো মা তুমি ছিলে যখন অকাতরে বিছানায় পড়ে কেঁদেছি, তোমাকে চেয়ে আমার হায়াতের বিনিময়ে।
মাগো তোমার প্রতি ভালোবাসায় ছিলনা কমতি
তোমার জন্য নিজের জীবন দিতেও ছিল সম্মতি।
মাগো পারিনি বাঁচাতে তোমাকে এ ধরণীর বুকে
এ তোমার নিয়তি মাগো যা লিখেছে খোদা নিজে।
মাগো ভয় পেওনা তোমার ছেলে যবে আছে বেঁচে
চোখের পানি ছেড়ে কাঁদবে দাঁড়িয়ে তোমারী পাশে।
মাগো তোমার ছেলের চোখের পানি যাবেনা বিফলে
খোদা তাআলা নাজাত দিবেন এ আশা মোর হৃদয়ে।।
কবি পরিচিতি: এ বি বাসু বাবু ১৯৮৯ সালের ১২ই জুন নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন করমদোশী গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ সালে নিজ এলাকায় অবস্হিত দোবিলা উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে (স্কুলের ১ম স্হান নিয়ে) এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি কৃতিত্বের সাথে বিএসএস ও এলএলবি ডিগ্রী সম্পন্ন করেন। তিনি ছোটবেলা হতেই সৃষ্টিশীল প্রকৃতির। তিনি কবিতার পাশাপাশি উপন্যাসও লিখেন। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো “ভালোবাসলেই ভালোবাসা হয়না”। কর্মজীবনে তিনি সামরিক বাহিনীর একজন সদস্য।
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন কবি তার নিজের মনের আবেগ দিয়ে ধন্য কবির মা এরকম সুসন্তান জন্ম দিয়ে |
আমি কবির জন্য মঙ্গল কামনা করছি ও উন্নতি কামনা করছি |
মানবতা বাদী
মোহাম্মদ আলী