
মশিউর রহমান কাজল, শার্শা (যশোর) প্রতিনিধিঃ
প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান হয়েছে। বুধবার মাগরিব বাদ উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের হলরুমে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান।
যশোর জেলা ডিকেআইবি ও ডি-এ্যাব এর আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন উপ-পরিচালক কৃষিবিদ
মোখলেছুর রহমান, প্রাক্তন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আজগর আলী, ডিকেআইবি,কেনিক এর সহ-সভাপতি নজরুল ইসলাম-২, যশোর অঞ্চল কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান প্রমূখ।
Leave a Reply