
মোঃ ফরহাদ হোসেন, গণ সংবাদ নিউজ ডেস্ক:
অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিবপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়, জেরিন কিন্ডারগার্টেন স্কুল এবং শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পবিত্র রমজানের তৃতীয় দিন হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সকাল ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এরপর ধারাবাহিক ও সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি তাদের শ্রদ্ধা জানায়। পুরো পরিবেশ ছিল নীরব, গম্ভীর ও শ্রদ্ধাভরে পরিপূর্ণ।

পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুস সালাম। বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য, ১৯৫২ সালের শহিদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের ভাষা শহিদদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।
Leave a Reply