1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভূরুঙ্গামারীতে বন্যায় প্রায় ১ কোটি টাকার ক্ষতি; সরকারি বীজ ও সার পাবে ৪২০০ কৃষক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

 

মো. মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ব্যাপক ফসলহানি ঘটেছে।

উপজেলার সর্বমোট ১৭,৫৪০ হেক্টর বিভিন্ন আবাদি জমির মধ্যে ৩১৩ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে মোট ৪,৬৯৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ১,৯৬৩.৩৫ মেট্রিক টন ফসলের আনুমানিক ৯৫১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি অফিসের ৯ অক্টোবরের দেওয়া তথ্য মতে, ভূরুঙ্গামারীতে রোপা আমন চাষ হয়েছে ১৬,৯০০ হেক্টর জমিতে, এর মধ্যে ২৩৬ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৮৪৯.৬০ মেট্রিক টন ধান নষ্ট হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৩৯০.৮১ লক্ষ টাকা।

এছাড়া শাকসবজি চাষ হয়েছে ৪০০ হেক্টর জমিতে, এর মধ্যে ৭৪ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে ১,১১০ মেট্রিক টন শাকসবজির ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় ৫৫৫ লক্ষ টাকা।

অন্যদিকে মাষকলাই চাষ হয়েছে ২০০ হেক্টর জমিতে, এর মধ্যে ৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৩.৭৫ মেট্রিক টন ফসলের ক্ষতি হয়েছে, যার আর্থিক মূল্য ৫.৬৩ লক্ষ টাকা।

কৃষি অফিস থেকে প্রকাশিত হিসাব অনুযায়ী, ধানের দাম কেজিপ্রতি ৪৬ টাকা, শাকসবজির ৫০ টাকা এবং মাষকলাইয়ের ১৫০ টাকা ধরা হয়েছে।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় চাষাবাদে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে রবি মৌসুমে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হবে। উপজেলাজুড়ে প্রায় ৪,২০০ কৃষক এই সহায়তা পাবেন।”

প্রণোদনা হিসেবে কৃষকদের মধ্যে ৯৫০ জনকে ২০ কেজি করে গমের বীজ, ২,৯০০ জনকে ১ কেজি সরিষা, ৫৫ জনকে ১ কেজি করে সূর্যমুখী, ৪০ জনকে ১ কেজি করে পেঁয়াজ বীজ এর সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

এছাড়া ১২০ জনকে ১০ কেজি করে বাদাম, ৭০ জনকে ৫ কেজি করে মুগডাল, ৭৫ জনকে ৫ কেজি করে মসুর ডাল, ৩০ জনকে ৮ কেজি খেসারি ডাল, বীজ এর সাথে ১০কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।

এছাড়া ২০ জনকে ২ কেজি করে অড়হড়, বীজ এর সাথে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে। তবে এ বছর ভুট্টার বীজ প্রদান করা হবে না বলে জানান। এ তালিকা প্রস্তুতি চলছে এবং যাচাই-বাছাই করে শিঘ্রই তা কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

কৃষি কর্মকর্তা আরও জানান, উপজেলার ১০টি ইউনিয়নে প্রণোদনা বীজ সমভাবে বিতরণ করা হবে। তবে যেসব এলাকায় ক্ষতির পরিমাণ বেশি, সেসব কৃষককে অগ্রাধিকার দেওয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park