1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ; চূড়ান্ত হয়েছে পোশাকের রঙ ও নকশা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪১৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকেই পুলিশ সদস্যদের মধ্যে বর্তমান পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এ বছরের শুরুতে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নয় মাস পর নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছেন পুলিশ সদস্যরা।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন পোশাকের রঙ নির্ধারণ করা হয়েছে লোহার (আয়রন) রঙের। র‍্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের এবং আনসারের পোশাকের রঙ নির্ধারিত হয়েছে সোনালি গমের (গোল্ডেন হুইট)

প্রথম ধাপে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নতুন ইউনিফর্ম পাবেন। পর্যায়ক্রমে জেলা পর্যায়ের সদস্যদের কাছেও পৌঁছে দেওয়া হবে নতুন পোশাক।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিক্স) খোন্দকার নজমুল হাসান সাংবাদিকদের বলেন,

“১৫ নভেম্বরের মধ্যে নতুন ইউনিফর্ম দেখা যাবে। ওই দিন থেকে ডিএমপিসহ সব মেট্রোপলিটনে নতুন পোশাক পরা শুরু হবে। পরে ধাপে ধাপে সব ইউনিটে বিতরণ করা হবে।”

দেশের আবহাওয়ার সঙ্গে মানানসই কাপড়

পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পোশাকের কাপড় দেশের আবহাওয়া ও কর্মপরিবেশের সঙ্গে মানানসই কি না, তা পরীক্ষা করা হয়েছে। সদস্যরা নতুন পোশাকে আরামবোধ করছেন কি না, সেটিও যাচাই করা হয়েছে।

রঙ ও নকশা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

ডিএমপিতে কর্মরত কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায়ের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, জেলা ও মেট্রোপলিটন পুলিশের জন্য আলাদা রঙের ইউনিফর্ম থাকা উচিত ছিল। সবাই একই রঙের পোশাক পরলে কে কোন ইউনিটের তা বোঝা কঠিন হবে বলে তাদের মত।

র‍্যাব ও আনসার এখনই নয়

র‍্যাব ও আনসার বাহিনীর নতুন ইউনিফর্ম তৈরির প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। র‍্যাবের বর্তমান কালো পোশাক পরিবর্তনের কথা থাকলেও জলপাই রঙের নতুন ইউনিফর্ম এখনো অনুমোদন পায়নি।
র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন,

“জানুয়ারিতে মন্ত্রণালয়ে নতুন পোশাকের নমুনা দেখানো হয়েছিল। এরপর আর কোনো আপডেট নেই। এখনো কালো পোশাকই ব্যবহার করছি।”

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন পোশাক নিয়েও অনিশ্চয়তা রয়েছে। গোল্ডেন হুইট রঙের বিষয়ে বাহিনী আপত্তি জানিয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

ইতিহাসে পোশাক পরিবর্তন

বাংলাদেশ পুলিশের পোশাকের ইতিহাস প্রায় দুইশ বছরের পুরোনো। ব্রিটিশ আমলে পুলিশ সদস্যরা প্রথমে সাদা পোশাক পরতেন। পরে তা নোংরা এড়াতে খাকি রঙে রূপ নেয়।
দেশ স্বাধীন হওয়ার পর ২০০৪ সালে বড় পরিবর্তন আসে, তখন মহানগরে জলপাই রঙ ও জেলা পুলিশে নীল রঙের পোশাক চালু হয়। এরপর ২০০৯ ও ২০২০ সালে আরও কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

নির্বাচনের আগেই দেখা মিলবে নতুন পোশাকের

নির্বাচনের আগে পুলিশের মেট্রোপলিটন ইউনিটগুলো নতুন পোশাকে মাঠে নামবে। তবে দুই লাখের বেশি সদস্যের পুরো বাহিনীকে একইসঙ্গে নতুন ইউনিফর্মে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park