1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নিউইয়র্কে নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ, নিউইয়র্ক 

নিউইয়র্ক সিটির লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলের মনোরম বলরুমে গত শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। লায়ন আহমেদ সোহেল বাপসনিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

অনুষ্ঠানের সূচনা হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। লায়ন্স ক্লাবের ঐতিহ্যবাহী রীতিনীতি অনুসারে পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ২০-আর-২-এর গভর্নর লায়ন আসিফ বারী টুটুল, তাঁর সঙ্গে ছিলেন সার্ভিসিং পার্টনার লায়নেস মুনমুন হাসিনা বারী

বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-

  • নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নবনির্বাচিত বিচারপতি জাস্টিস সোমা সাঈদ,

  • নিউইয়র্ক স্টেট সিনেটর জন লিউ,

  • এ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার,

  • বিচারপতি এন্থনি,

  • সাবেক সংসদ সদস্য এম এম শাহীন,

  • বিশিষ্ট রাজনীতিবিদ মিজান চৌধুরী, জিল্লুর রহমান জিল্লু, জসিম ভূঁইয়া, ফাহাদ সোলাইমানসহ প্রবাসী কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গভর্নর আসিফ বারী টুটুল নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খানকে শপথ বাক্য পাঠ করান। পরে প্রেসিডেন্ট নিজ হাতে পুরো কার্যকরী কমিটিকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল। তাঁরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নেতৃত্ব উন্নয়ন এবং মানবসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন কার্যকরী কমিটি ঘোষণা

কার্যকরী নেতৃত্ব

  • সভাপতি: লায়ন তারেক হাসান খান

  • সাধারণ সম্পাদক: লায়ন আহমেদ সোহেল

  • সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: লায়ন নাঈম আহমেদ

  • ভাইস প্রেসিডেন্টগণ: লায়ন জামিল আহমেদ, লায়ন মনিরুল ইসলাম, লায়ন মোঃ হুদা

  • সিনিয়র সাংবাদিক ও ভাইস প্রেসিডেন্ট: লায়ন হাকিকুল ইসলাম খোকন

ডিরেক্টর প্যানেল

লায়ন গিয়াস আহমেদ, লায়ন এম এম শাহীন, লায়ন মোহাম্মদ খালেক, লায়ন মিজান চৌধুরী, লায়ন মোহাম্মদ আমির হোসেন কামাল, লায়ন ইসমাইল চৌধুরী।

অন্যান্য পদ

  • ট্রেজারার: লায়ন শাহিনুর রহমান বিপ্লব

  • সাংস্কৃতিক সম্পাদক: লায়ন ইশতিয়াক রুমি

  • সহ-সাধারণ সম্পাদক: লায়ন সাজ্জাদুর রহমান খান ও লায়ন মিজানুর রহমান

  • টেল টুইস্টার: লায়নেস ফারহানা খান

  • এলসিআইএফ কো-অর্ডিনেটর: লায়নেস ফারহানা খান

  • লাভ সার্ভিস চেয়ারপারসন: লায়নেস তাহমিনা চৌধুরী

  • মার্কেটিং চেয়ারপারসন: আনোয়ার হক

  • লায়ন টেইমার: লায়নেস ফারজানা খালেক

  • মহিলা বিষয়ক সম্পাদিকা: লায়নেস লুৎফুন নাহার করবি

  • মেম্বারশিপ চেয়ারপারসন: তরুণ অ্যাটর্নি লায়ন রাফসান নাঈম

এছাড়াও কমিটির সদস্য হিসেবে ছিলেন লায়ন ডা. আবুল কাশেম, লায়ন আবু পাশা, লায়ন আলী রাজাই রাজীব, লায়ন তাওহীদ মাহবুব মুন্না, লায়ন ওসমান গনি ও লায়ন নুরুল ইসলাম।

প্রধান অতিথি গভর্নর আসিফ বারী টুটুল ও বিশেষ অতিথি অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তাকে সম্মাননা সাইটেশন প্রদান করেন।

নৈশভোজের আগে অতিথিরা নতুন কার্যকরী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিশাল আকারের কেক কাটেন এবং তা উপস্থিত অতিথিদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তানভীর শাহীন

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “একতা, সহযোগিতা ও নেতৃত্বের সমন্বয়ে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাব ভবিষ্যতে আরও বিস্তৃত ও উন্নত মানবসেবা কার্যক্রম পরিচালনা করবে।”

সাংস্কৃতিক পর্ব, সামাজিক মিলনমেলা এবং মনোমুগ্ধকর খাবারের আয়োজন অনুষ্ঠানে বিশেষ আবহ সৃষ্টি করে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান কভারেজ প্রদান করেন। আয়োজকরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন এবং অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park