1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থীর ব্যবসা ও সম্পদের তথ্য অস্পষ্ট

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পঠিত

 

ওয়াহিদুল করিম, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়-২ আসনে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের হলফনামায় তার ও তার স্ত্রীর ব্যবসার ধরন নিয়ে অস্পষ্টতা দেখা গেছে।

নির্বাচনী হলফনামায় ফরহাদ হোসেন আজাদ নিজের পেশা হিসেবে ‘ব্যবসা’ উল্লেখ করলেও কী ধরনের ব্যবসা করেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি। একইভাবে তার স্ত্রীকেও বর্তমানে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হলেও ব্যবসার প্রকৃতি স্পষ্ট করা হয়নি।

হলফনামা অনুযায়ী, ফরহাদ হোসেন আজাদের বার্ষিক আয় ২০ লাখ ৫০ হাজার ৫০০ টাকা। এছাড়া ব্যাংক আমানত থেকে তার আয় ৩৮ হাজার ৫০০ টাকা। তার নগদ অর্থ রয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৫৫ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার ৮৪ টাকা। অস্থাবর সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ৩ কোটি ১ লাখ ৪৩ হাজার ১৩৯ টাকা।

স্থাবর সম্পত্তির হিসাবে তিনি দুটি বাড়ির মূল্য যথাক্রমে ২২ লাখ টাকা ও ২৭ লাখ ৫ হাজার ২৪২ টাকা উল্লেখ করেছেন। এছাড়া তার মালিকানাধীন গাড়ির মূল্য দেখানো হয়েছে ১ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা, তবে গাড়ির সংখ্যা বা ধরন উল্লেখ করা হয়নি। তিনি ১১ ভরি সোনার মালিক বলে হলফনামায় উল্লেখ করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা এলএলবি এবং তার নামে কোনো আগ্নেয়াস্ত্র নেই।

আয়কর রিটার্নে তিনি বার্ষিক আয় ২০ লাখ ৮৯ হাজার ৫৪ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ২৭ লাখ ৩৯৮ টাকা দেখিয়েছেন। এ জন্য তিনি ৩০ হাজার ৭৪০ টাকা আয়কর প্রদান করেছেন।

হলফনামায় তার স্ত্রীর পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা হয়েছে। আগে তিনি গৃহিণী ছিলেন। স্ত্রীর নগদ অর্থ রয়েছে ৩৭ লাখ ৫৬ হাজার ৫৯৮ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ২ লাখ ৪৯ হাজার টাকা। তার কাছে রয়েছে ১০৮ ভরি সোনা এবং ৫ লাখ টাকার আসবাবপত্র। স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৫ হাজার ৫৯৮ টাকা। তার বার্ষিক আয় ৫ লাখ ৫৪ হাজার ৫৮৩ টাকা এবং আয়কর দিয়েছেন ১০ হাজার ৫৮৭ টাকা।

ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে অতীতে দুটি মামলা ছিল। এর মধ্যে একটি ১৯৯৭ সালে ঢাকার সিএমএম আদালতে দায়ের হলেও ২০০১ সালে তিনি অব্যাহতি পান। অপর একটি মামলা ২০১১ সালে শাহবাগ থানায় দায়ের হয়, যা ২০১৭ সালে স্থগিত হয়।

নির্বাচনী ব্যয়ের হিসাব অনুযায়ী, তিনি নিজস্ব আয় থেকে ৫ লাখ টাকা ব্যয় করবেন। এছাড়া নির্বাচনী খরচের জন্য পরিবারের সদস্য ও আত্মীয়দের কাছ থেকে অর্থ নেবেন। এর মধ্যে এক ভাই ১০ লাখ টাকা, তিন বোন ১৫ লাখ টাকা দেবেন। চাচা, মামা, শাশুড়ি ও শ্বশুর প্রত্যেকে ৫ লাখ টাকা করে দেবেন। এছাড়া তিনি ২ লাখ টাকা ধার নেবেন এবং দুইজন আত্মীয়ের কাছ থেকে আরও ১০ লাখ টাকা নেবেন বলে উল্লেখ করেছেন।

অন্যান্য সম্পদের হিসাবে তিনি পঞ্চগড় এমআর সরকারি কলেজ সড়কে ৭৩.৪ শতাংশ জমির মূল্য ৫ লাখ ২২ হাজার টাকা দেখিয়েছেন। তবে সেখানে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন তিনতলা ভবনের কোনো তথ্য উল্লেখ করেননি। এছাড়া ধানমন্ডির একটি বাসার মূল্য ১৭ লাখ ৫ হাজার ২৪২ টাকা এবং রংপুর রেডিসন স্পেশালাইজড হাসপাতালে ৫ লাখ টাকার শেয়ারের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park