1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বদলগাছীতে হিন্দু সম্প্রদায়কে নিয়ে জামায়াতের প্রীতি সমাবেশ; অসাম্প্রদায়িক সমাজ গড়ার অঙ্গীকার মাহফুজুর রহমানের

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেক,

নওগাঁর বদলগাছীতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১ টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনিত এমপি প্রার্থী আলহাজ মাওলানা মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

সমাবেশে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াসিন আলী। এতে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব চন্দ্র, বিভাস চন্দ্র অধিকারী পল্টু, বিকাশ চন্দ্র সাহা, সাবেক পিডিবির সদস্য (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও নওগাঁ–৩ আসনের নির্বাচন মনিটর মো. রুহুল আমিন, নির্বাচন পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক উত্তম কুমার চক্রবর্ত্তী, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব কুমার মুস্তফি, বিশিষ্ট ব্যবসায়ী জিতেন্দ্রনাথ (জিতু) মন্ডল, বিশিষ্ট ঠিকাদার তপন কুমার মন্ডল, স্বপন কুমার মন্ডলসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে হিন্দু সম্প্রদায়ের বক্তারা বলেন, “আমরা অতীতে বিভিন্ন সরকারের আমলে নানা ভাবে নির্যাতন ও বৈষম্যের শিকার হয়েছি। আমাদেরকে কেবল নির্বাচনের আগে মানুষ হিসেবে গণ্য করা হয়, কিন্তু নির্বাচন শেষ হলে অনেক রাজনৈতিক দল আমাদের কথা ভুলে যান। আমরা বাঙালি, আমাদের জন্ম বাংলাদেশে। আমরা কেন বারবার সংখ্যালঘু হিসেবে নির্যাতন ও অবহেলার শিকার হবো? আমরা স্বাধীনভাবে, মর্যাদার সঙ্গে বাঁচতে চাই। আমাদের সেই অধিকার নিশ্চিত করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই এই দেশের সমান নাগরিক। ইসলাম কখনোই অন্যায়ের পক্ষে কথা বলে না। ধর্ম, বর্ণ ও গোত্রভেদে বৈষম্য ইসলাম সমর্থন করে না।”

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে সকল ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবো। মন্দির, মসজিদ, গির্জা ও অন্যান্য উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমি দখল, হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মাওলানা মাহফুজুর রহমান বলেন, “আমরা এমন একটি অসাম্প্রদায়িক সমাজ গড়তে চাই, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে, কেউ তার পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবে না। রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার অপব্যবহারের জন্য নয়।”

তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে আন্তরিকভাবে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park