1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন কলকাতা ট্রাফিক পুলিশ ও সমাজসেবীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার পঠিত

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতঃ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত (৩ ঘণ্টা ১৫ মিনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের উৎসাহ ও মনোবল বাড়াতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় করেন ট্রাফিক পুলিশ ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের সদস্যরা। পরীক্ষার্থীদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করা হয় এবং প্রত্যেককে একটি করে জলের বোতল ও গোলাপ ফুল উপহার দেওয়া হয়। পাশাপাশি তাঁদের সাফল্য কামনা করে আশীর্বাদ জানানো হয়।

সকাল সাড়ে ৯টায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ রোল নম্বর মিলিয়ে নির্ধারিত কক্ষে প্রবেশ করেন। প্রথম দিনে কিছুটা নার্ভাস থাকলেও পরীক্ষা দিতে পেরে খুশি বলে জানায় অধিকাংশ শিক্ষার্থী।

সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন এবং কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়েন বা যানজটে আটকে না যান। কয়েকটি কেন্দ্রে সরকারের উদ্যোগে ক্যাম্প বসিয়ে পরীক্ষার্থীদের হাতে জল ও ফুল তুলে দেওয়া হয়। নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকদেরও ভিড় লক্ষ্য করা যায়। সন্তানেরা কেমন প্রশ্ন পাবে, প্রথম দিনের পরীক্ষা কেমন হবে এ নিয়ে স্বাভাবিকভাবেই কিছুটা উৎকণ্ঠায় ছিলেন তাঁরা।

বিরাটি মহাজাতি বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বেথুন কলেজিয়েট স্কুল ও যোধপুর পার্ক বয়েজ স্কুলসহ কয়েকটি কেন্দ্রের চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ে। যোধপুর পার্ক বয়েজ স্কুলে ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস ও এলাকার বিধায়ক দেবাশীষ কুমার পরীক্ষার্থীদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে, জল ও গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং ভালো ফলের আশীর্বাদ করেন।

পরীক্ষার্থীরা জানান, “প্রথম দিন একটু টেনশন থাকেই। আমরা সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। বাকিটা সরস্বতীর আশীর্বাদের উপর।”
অভিভাবকেরা বলেন, “ছেলেমেয়েরা যেন ভালো করে পরীক্ষা দেয় ও ভালো ফল করে এই কামনাই করি।”

দুপুরে পরীক্ষা শেষ করে বেরিয়ে আসা অনেক শিক্ষার্থী জানান, পরীক্ষা মোটের ওপর ভালো হয়েছে। সবার মুখেই দেখা যায় কিছুটা স্বস্তির হাসি, যদিও পরবর্তী পরীক্ষাগুলো নিয়ে হালকা টেনশন রয়েছে।

এদিকে অভিভাবকদের অনেকেই জানান, বহু কষ্ট করে তাঁরা সন্তানদের পড়াশোনা করাচ্ছেন, কেউ দিনমজুরের কাজ করে, কেউ রাজমিস্ত্রি, আবার কেউ অন্যের কাছে সাহায্য চেয়েও সন্তানদের শিক্ষিত করার চেষ্টা করছেন, শুধুমাত্র তাঁদের ভবিষ্যৎ সুন্দর করার আশায়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park