1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

মুক্তিযোদ্ধাদের ওপর হামলা-নির্যাতন: দেড় বছরে বাড়ছে উদ্বেগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,

“এক সাগর রক্তের বিনিময়ে/বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না” এই গান বাঙালির মুক্তিযুদ্ধের স্মৃতিকে জাগিয়ে তোলে গভীর আবেগে। তবে স্বাধীনতার ৫৩ বছর পর এসে সেই আবেগে নতুন করে আঘাতের অভিযোগ বিস্তর। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, হত্যা, লাঞ্ছনা ও দখলচেষ্টার একাধিক ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। এর পর থেকেই মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে সহিংসতার ঘটনা বাড়ছে বলে অভিযোগ। অনুসন্ধানে দেখা যায়, ২০১৪-২০২৩ সালে ১০ বছরে ৩৫টি ঘটনায় ৯ জন মুক্তিযোদ্ধা নিহত ও ৫৯ জন আহত হন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের দেড় বছরে ২৫টি ঘটনায় ২ জন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন।

সবচেয়ে আলোচিত ঘটনার একটি ২০২৫ সালের ৭ ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে। সেদিন বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তাঁর স্ত্রী সুবর্ণা রায় (৬০) এর রক্তাক্ত মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলেও তদন্ত এখনো চলমান।

এর আগে ২০২৪ সালের ২২ ডিসেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে অপমান করা হয়। এর আগে ১৯ আগস্ট ও ২ সেপ্টেম্বর তাঁর বাড়িতে হামলার ঘটনাও ঘটে। অপমানের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলার আসামিরা দ্রুত জামিন পাওয়ায় পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে; বর্তমানে কানু এলাকা ছেড়ে চট্টগ্রামে অবস্থান করছেন।

২০২৫ সালের ১৮ জুলাই দিনাজপুরের খানসামায় ফজরের নামাজে যাওয়ার পথে হামলার শিকার হন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ উদ্দিন সরকার। দুই সপ্তাহ চিকিৎসার পর ৬ আগস্ট তিনি মারা যান। একই বছরের ৬ সেপ্টেম্বর রাতে টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে মুখোশধারীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

 

জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ৩১ মার্চ শরীয়তপুরে মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সিকদার ও তাঁর ছেলেদের ওপর হামলা হয়। ২০২৪ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযোদ্ধা এ বি এম শামসুল আলমের বাড়িতে চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এ ছাড়া ২০২৫ সালের ২৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুক্তিযোদ্ধা তরিকুল আলম অপদস্থ হন। ২০২৪ সালের ১১ নভেম্বর রাজধানীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়; পরে তাঁকেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অন্যান্য ঘটনার মধ্যে রয়েছে-
২০২৪ সালের ৬ আগস্ট যশোরে মুক্তিযোদ্ধা আবদুল খালেক মোল্লার বাড়িতে হামলা; ৮ সেপ্টেম্বর বরগুনায় মুক্তিযোদ্ধা আবদুর রশিদ মিয়ার প্রকাশ্যে লাঞ্ছনা; ২১ সেপ্টেম্বর গাইবান্ধায় খগেন্দ্রনাথ প্রামাণিকের ওপর কুপিয়ে হামলা; ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাঙচুরে বাধা দিতে গিয়ে নাসির মিয়ার লাঞ্ছনা।

২০২৫ সালের ঘটনাগুলোর মধ্যে আছে- ১ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় আব্দুর রহমানের ওপর হামলা; ৭ জানুয়ারি টাঙ্গাইলে আইয়ুব খানকে গ্রেপ্তার; ৫ মার্চ নারায়ণগঞ্জে মুছা মিয়ার ওপর হামলা; ১ জুন নীলফামারীতে আব্দুল জব্বারের ওপর হামলা; ২২ জুন উত্তরায় কে এম নূরুল হুদাকে লাঞ্ছনা; ১৬ সেপ্টেম্বর সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ওপর হামলা; ৬ অক্টোবর পঞ্চগড়ে শাহাদুল ইসলামের লাঞ্ছনা; ২৮ অক্টোবর নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি দখলচেষ্টা এবং ১৯ নভেম্বর টাঙ্গাইলে আশরাফ আলী তালুকদারের জমি দখলের অভিযোগ।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনায় কোথাও রাজনৈতিক বিরোধ, কোথাও জমিজমা বা চাঁদাবাজির বিষয় জড়িত থাকলেও সাম্প্রতিক সময়ে মুক্তিযোদ্ধা পরিচয়কে কেন্দ্র করে হামলার প্রবণতা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও বিচারপ্রক্রিয়ার ধীরগতিও প্রশ্নের মুখে পড়েছে।

মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park