1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নির্দোষ ইমাম এক মাস কারাগারে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো ভয়াবহ সত্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৩ বার পঠিত

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরামে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক মসজিদের ইমাম ও মক্তবশিক্ষক শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয়েছেন। দীর্ঘ তদন্ত ও ডিএনএ পরীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য- কিশোরীর গর্ভজাত সন্তানের জৈবিক বাবা ওই ইমাম নন, বরং মেয়েটিরই আপন বড় ভাই।
ঘটনার জেরে নির্দোষ দাবি করেও এক মাস দুই দিন কারাভোগ করতে হয়েছে স্থানীয় জামে মসজিদের ইমাম ও মক্তবশিক্ষক মোজাফফর আহমদকে। এ সময় তিনি হারিয়েছেন চাকরি, সামাজিক মর্যাদা এবং মামলার খরচ চালাতে বিক্রি করতে হয়েছে জমিও।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর পরশুরামের বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর গ্রামের বাসিন্দা হনুফা খাতুন তাঁর ১৪ বছর বয়সী মেয়ে রুবি আক্তারকে ধর্ষণের অভিযোগ এনে একই গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মোজাফফর আহমদের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা করেন।
অভিযোগ অস্বীকার করলেও গ্রেপ্তার এড়াতে পারেননি মোজাফফর। পরে অভিযোগ মিথ্যা দাবি করে তিনি আদালতে পাল্টা মামলা করতে গেলে আদালত প্রাঙ্গণ থেকেই তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর তিনি এক মাস দুই দিন কারাভোগ করেন।
তদন্তে জানা যায়, কয়েক বছর আগে মক্তবে পড়াশোনা শেষ করা ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে সন্তান জন্ম দেন। পরিবারের পক্ষ থেকে এর দায় চাপানো হয় মক্তবশিক্ষক মোজাফফরের ওপর।
মামলার তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২২ ডিসেম্বর মোজাফফর আহমদকে ঢাকার মালিবাগে সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়। পাশাপাশি কিশোরীর সংরক্ষিত ভ্যাজাইনাল সোয়াবও পরীক্ষা করা হয়।
২০২৫ সালের ২১ জানুয়ারি পাওয়া প্রতিবেদনে বলা হয়, ভ্যাজাইনাল সোয়াবে পুরুষের বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি। ফলে মোজাফফরের ডিএনএ প্রোফাইলের সঙ্গে তুলনা করে কোনো মতামত দেওয়া সম্ভব হয়নি।
এরপর কিশোরী ও তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে পুনরায় ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয় পুলিশ। তদন্তের একপর্যায়ে পুলিশি জিজ্ঞাসাবাদে কিশোরী স্বীকার করে, তার আপন বড় ভাই মোরশেদ দীর্ঘদিন ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। ভাইকে রক্ষার জন্যই ইমাম মোজাফফরকে ফাঁসানো হয়েছিল বলে জানায় সে।
পরে ২০২৫ সালের ১৯ মে মোরশেদকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তিনি বোনকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
আদালতের নির্দেশে কিশোরী, তার নবজাতক সন্তান এবং মোরশেদের ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়। ৯ আগস্টের ফরেনসিক প্রতিবেদনে বলা হয়, শিশুটির সঙ্গে মোরশেদের ডিএনএ মিলেছে ৯৯ দশমিক ৯৯ শতাংশ। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, মোজাফফর আহমদ ওই শিশুর জৈবিক পিতা নন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শরীফ হোসেন অভিযোগপত্রে উল্লেখ করেন, মোজাফফর আহমদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রমাণ মেলেনি। ফলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে মোরশেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ গঠন করা হয়েছে। বর্তমানে তিনি ফেনী জেলা কারাগারে আছেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, “ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হয়েছে। নিরপরাধ একজনকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। এ ধরনের ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে।”
এ ঘটনার পর মসজিদের ইমামতি ও ইসলামিক ফাউন্ডেশনের চাকরি হারান মোজাফফর আহমদ। মামলার ব্যয় মেটাতে বিক্রি করতে হয়েছে পাঁচ শতক জমি। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ায় মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি।
মোজাফফর আহমদ বলেন, “শেষ পর্যন্ত সত্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমি সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছি। কারাভোগ করেছি, চাকরি হারিয়েছি, জমি বিক্রি করতে হয়েছে। আমি ক্ষতিপূরণ চাই।”
তিনি আরও বলেন, “অনেক সময় ইমাম ও মাদ্রাসাশিক্ষকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়। সঠিক তদন্ত হলে নিরপরাধ মানুষ রক্ষা পাবে।”
মোজাফফরের আইনজীবী আবদুল আলিম মাকসুদ বলেন, “ডিএনএ পরীক্ষাই এ মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে। পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল।”
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পরশুরাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আমিনুল ইসলাম বলেন, “একজন নিরপরাধ ইমামকে অপমান ও কারাভোগ করতে হয়েছে। তাঁর পাশে দাঁড়ানো এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা প্রয়োজন।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park