1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে ভুয়া ভিজিএফ কার্ডে চাল উত্তোলনের চেষ্টার অভিযোগে মামলা, কারাগারে ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে ঈদ উপহার হিসেবে বিতরণের জন্য বরাদ্দ ভিজিএফ চালের ভুয়া কার্ড ব্যবহার করে চাল উত্তোলনের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
স্থানীয় সূত্র ও মামলা সূত্রে জানা যায়, গত ১৯ মে বিকেলে মিঠাপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের ২ হাজার ১২২টি কার্ড বিতরণ করা হয়। পরদিন ২০ মে সকাল ৯টা থেকে ইউনিয়ন পরিষদে চাল বিতরণ শুরু হলে সকাল সাড়ে ১১টার দিকে চার ব্যক্তি চাল উত্তোলনের জন্য কার্ড জমা দেন। সংশ্লিষ্ট ইউপি সদস্য কার্ডগুলো যাচাই করে সন্দেহ প্রকাশ করলে পরে সেগুলো ভুয়া বলে দাবি করা হয়।
এ সময় কান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রমজান আলী, আব্দুর রশিদের ছেলে হাবিবুর রহমান, আলম হোসেনের ছেলে আকাশ হোসেন এবং মালি পাড়া এলাকার দূর্জয়কে ইউনিয়ন পরিষদে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি ঘটনাস্থল পরিদর্শন করে আটক ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিজিএফ চালের ১৯টি কার্ড জাল বা জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিঠাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হারুনুর রশিদ বাদী হয়ে বদলগাছী থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনকে নামীয় আসামি করা হয় এবং অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, কান্দা গ্রামের আকাশ হোসেন, হাবিবুর রহমান ও রমজান আলী, খাদাইল সরদারপাড়া গ্রামের ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আবু হেনা এবং সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল। অভিযোগ রয়েছে, আটক ব্যক্তিদের কাছে পাওয়া কার্ডগুলো তাঁদের মাধ্যমে সরবরাহ করা হয়েছিল।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, চাল উত্তোলনের জন্য যারা ইউনিয়ন পরিষদে এসেছিলেন, তারা অন্যের দেওয়া কার্ড নিয়েই এসেছিলেন। তাই প্রকৃত জালিয়াতদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তবে ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা উচিত।
মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ হোসেন বলেন, “অপরাধী যেই হোক, তদন্তসাপেক্ষে তার বিচার হওয়া উচিত। আমি কোনো অপরাধীর পক্ষ নিচ্ছি না।”
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে। “মামলা নং-২২, তারিখ ২১/০৫/২০২৬ ইং। এ ঘটনায় তিনজন আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয় সচেতন মহলের একাংশের দাবি, ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park