1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁয় জিআর-৩৭৪ মামলায় ঘন ঘন জামিন শুনানির তারিখ নিয়ে প্রশ্ন, আদালত সূত্র বলছে নিয়ম অনুযায়ীই কার্যক্রম

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

 

সবুজ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম রুবেলকে ঘিরে চলমান জিআর-৩৭৪ মামলার জামিন শুনানির তারিখ বারবার নির্ধারণ হওয়াকে কেন্দ্র করে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ নিয়ে আদালতপাড়ায় বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়লেও সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া ও আদালতের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে, জামিন শুনানির তারিখ নির্ধারণের বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত এবং মামলার অবস্থা, নথিপত্র ও আদালতের ব্যস্ততার ওপর নির্ভর করে তা পরিবর্তিত হতে পারে।

মামলার নথি অনুযায়ী, নওগাঁ সদর থানার এফআইআর নং-২০, তারিখ ১০ জুলাই ২০২৫, জিআর নং-৩৭৪, তারিখ ১০ জুলাই ২০২৫ মামলায় গ্রেপ্তার হন খোরশেদ আলম রুবেল। তিনি চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকলেও সেসব মামলায় তিনি জামিনে রয়েছেন। তবে জিআর-৩৭৪ মামলায় জামিন না পাওয়ায় এ মামলাতেই তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

এদিকে, আসামিপক্ষের জামিন আবেদন নিয়ে কয়েকদিন পরপর শুনানির তারিখ নির্ধারণ হওয়াকে কেন্দ্র করে আদালতপাড়ায় নানা গুঞ্জন ছড়িয়েছে। কিছু সূত্র দাবি করছে, মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে বিচার বিভাগীয় কর্মচারীদের সহায়তায় ঘন ঘন তারিখ নেওয়া হচ্ছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

আইন বিশেষজ্ঞদের মতে, ফৌজদারি মামলায় কোনো আসামি হাজতে থাকলে তার জামিন আবেদন দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত হওয়া অস্বাভাবিক নয়। ফৌজদারি কার্যবিধির আওতায় আদালত প্রয়োজনবোধে ৭ দিন, ১৫ দিন কিংবা ৩০ দিন পরপর শুনানির তারিখ নির্ধারণ করতে পারেন। আবার কোনো কোনো ক্ষেত্রে জামিন সংক্রান্ত জরুরি আবেদন হলে আরও স্বল্প সময়ের ব্যবধানেও শুনানি হতে পারে।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ মে উক্ত মামলায় আসামিপক্ষ জামিনের আবেদন দাখিল করে। পরবর্তীতে ২১ মে শুনানির তারিখ নির্ধারিত থাকলেও আদালতে মামলার নথির চাপ বেশি থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে বিচারক আগামী ২৪ মে (রবিবার) জামিন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

আইনজীবীদের মতে, শুনানির তারিখ কম বা বেশি হওয়ার পেছনে আদালতের মামলার চাপ, বিচারকের কর্মতালিকা, মামলার পর্যায়, নথিপত্র প্রস্তুতির অবস্থা এবং সংশ্লিষ্ট পক্ষের আবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে শুধুমাত্র স্বল্প ব্যবধানে তারিখ পড়লেই সেটিকে অনিয়ম বা প্রভাবের ফল বলা আইনগতভাবে যথার্থ নয়।

তবে আদালতপাড়ায় ওঠা অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। একই সঙ্গে তারা বলছেন, আদালতের রেকর্ড, আদেশপত্র এবং সংশ্লিষ্ট বিচারিক প্রক্রিয়ার তথ্যই এ বিষয়ে চূড়ান্ত ও নির্ভরযোগ্য ভিত্তি হিসেবে বিবেচিত হওয়া উচিত।

বর্তমানে সকলের দৃষ্টি আগামী ২৪ মে নির্ধারিত জামিন শুনানির দিকে, যেখানে আদালত মামলার নথি ও আইনগত যুক্তি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

One response to “নওগাঁয় জিআর-৩৭৪ মামলায় ঘন ঘন জামিন শুনানির তারিখ নিয়ে প্রশ্ন, আদালত সূত্র বলছে নিয়ম অনুযায়ীই কার্যক্রম”

  1. I need real-time data to make my moves, and the live charts here are incredibly smooth and responsive. No more lagging during peak hours. Love nifty50livechart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park