হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ, নিউইয়র্কঃ
বুধবার (২৭ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের জ্যামাইকা এভিনিউর ১৬৮-০১ নম্বরে অবস্থিত রুচিশীল রেস্টুরেন্ট ‘জল খাবার’ এ এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন রেস্টুরেন্টটির অন্যতম কর্ণধার এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন খান।

তসলিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন জেএসএফ বাংলাদেশের সংগঠক ও ফেসবুক অ্যাক্টিভিস্ট হাজী আনোয়ার হোসেন লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন।
সংবর্ধনা অনুষ্ঠানে তফাজ্জল হোসেন খান আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন আয়োজনের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ‘জল খাবার’ রেস্টুরেন্টের পরিবেশ ও খাবারের মানের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খান ৫ আগস্ট ২০২৬ যুক্তরাষ্ট্রে পৌঁছান। সফর শেষে আগামী ৩ সেপ্টেম্বর তাঁর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের জন্য রকমারি খাবারের আয়োজন করা হয়। আয়োজক তসলিম উদ্দিন খান উপস্থিত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মুক্তিযুদ্ধের একজন বীর যোদ্ধা এবং দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এক সময়ের প্রত্যক্ষ অংশীজনকে সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
Leave a Reply