1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

মো. পাভেল রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

চিকিৎসকের ব্যবস্থাপত্রে লেখা ছিল ব্যথানাশক ওষুধ। কিন্তু সেই ওষুধের পরিবর্তে ফার্মেসি থেকে দেওয়া হয়েছে ক্যান্সারের ওষুধ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভুল ওষুধ সেবনের পর গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন নওগাঁ সদর উপজেলার গাংজোয়ার গ্রামের আখের আলী মন্ডল (৬০)।

ঘটনাটি ঘটেছে রাণীনগর উপজেলার ত্রিমোহনী বাজারের ইসলামিয়া মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে। ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় ফার্মেসির মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই আখের আলী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম সাজুর কাছ থেকে চিকিৎসা নেন। ফেরার পথে ত্রিমোহনী বাজারের ইসলামিয়া মেডিকেল হল থেকে ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কিনতে যান। অভিযোগ, ফার্মেসির কর্মচারী ব্যবস্থাপত্রে থাকা Methoflex এর পরিবর্তে Methotrex 10 mg (Methotrexate BP 10 mg) দেন।

ব্যবস্থাপত্র অনুযায়ী আখের আলী ওই ওষুধ দিনে তিনবার সেবন করতে থাকেন। কিছুদিনের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। শরীরে সংক্রমণ দেখা দেওয়ার পাশাপাশি মুখ ও গলায় গুরুতর ঘা (মিউকোসাইটিস) তৈরি হয়। একপর্যায়ে পানি পর্যন্ত গিলতে না পেরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরবর্তী সময়ে রক্তের গুরুত্বপূর্ণ তিনটি উপাদান কমে গিয়ে তাঁর pancytopenia দেখা দেয়।

পরিবারের দেওয়া একটি CBC রিপোর্ট অনুযায়ী, তাঁর Hemoglobin ৮.৬ g/dL, WBC ৬৪০/cumm এবং Platelet ৪৬,০০০/cumm পাওয়া যায়। বিশেষ করে WBC অত্যন্ত কমে যাওয়ায় গুরুতর সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। পরে Bone Marrow Examination-এ hypoactive marrow পাওয়া যায় এবং প্রতিবেদনে ‘most possibility of aplastic anaemia’ উল্লেখ করা হয়।

আখের আলীর বড় ছেলে রাসেল হোসেন বলেন, “ওষুধ একজন মানুষের বাঁচার উপায়, আবার ভুল ওষুধ মৃত্যুর কারণও হতে পারে, আমরা বাবার মাধ্যমে তা বুঝেছি। ফার্মেসিতে ব্যবস্থাপত্র বোঝে না এমন কর্মচারী দিয়ে ওষুধ বিক্রি করা জঘন্য অপরাধ। কয়েক লাখ টাকা খরচ করে বাবার চিকিৎসা করাতে পারায় তিনি এখন মৃত্যুর দুয়ার থেকে ফিরছেন। তবে তিনি আর আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। তাঁর মাথার চুল ও দাড়ি উঠে গেছে, শরীরে বড় বড় ক্ষত হয়েছে। কোনো দরিদ্র মানুষের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে অর্থের অভাবে হয়তো তাঁর মৃত্যু হতো।” তিনি ফার্মেসির মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম সাজু বলেন, খবর পেয়ে তিনি রোগীর বাড়িতে গিয়ে দেখেন, ব্যবস্থাপত্রের ওষুধের পরিবর্তে ক্যান্সারের ওষুধ দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, তিনি দ্রুত সেখানে না গেলে রোগী মারা যেতে পারতেন। পরে ফার্মেসিতে গিয়ে বিষয়টি জানালে মালিক কর্মচারীদের ভুলের ওপর দায় চাপান। তিনি বলেন, প্রতিটি ফার্মেসিতে ফার্মাসিস্টের তদারকিতে ওষুধ বিক্রি নিশ্চিত করা জরুরি। ব্যবস্থাপত্র সম্পর্কে জ্ঞান না থাকা কর্মচারীদের দিয়ে ওষুধ বিক্রির কারণে এমন ঘটনা ঘটছে। এ ধরনের ফার্মেসির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ফার্মেসির মালিক আবু রায়হান বলেন, তাঁর দোকানের কর্মচারী ভুল করে এক ওষুধের পরিবর্তে অন্য ওষুধ দিয়েছেন। তিনি রোগীর বাড়িতে গিয়ে ক্ষমাও চেয়েছেন। তবে কর্মচারীদের তদারকি না করে কেন তাঁদের মাধ্যমে ওষুধ বিক্রি করা হচ্ছে এ প্রশ্নের পর তিনি আর কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির রাণীনগর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল কাদের পিন্টু বলেন, আইন অনুযায়ী ফার্মেসিতে ফার্মাসিস্টের মাধ্যমে ওষুধ বিক্রি করতে হয়। কোনো ফার্মেসির মালিক নিজে ফার্মাসিস্ট হলে তাঁর তদারকিতে অন্য কর্মচারী ওষুধ বিক্রি করতে পারেন। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে সমিতির পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান অংকুর বলেন, ফার্মেসি থেকে ভুল ওষুধ বিক্রির কোনো সুযোগ নেই। ফার্মাসিস্টের তদারকিতে ব্যবস্থাপত্রের সঙ্গে মিলিয়ে ওষুধ বিক্রি করতে হবে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ফার্মেসির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, একটি ভুল ওষুধের কারণে আখের আলীর জীবন এখন সংকটাপন্ন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও মানুষ এমন ভুলের শিকার হতে পারেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park