1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বদলগাছীর “উত্তরা কোল্ড” স্টোরেজে সরকারি রেটের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের উত্তরা কোল্ড স্টোরেজ লিমিটেডে আলু সংরক্ষণকারী কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ৫০ কেজি ওজনের বীজ আলুর বস্তার বিপরীতে ৪২৫ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক কৃষক। তাদের দাবি, সরকারি নির্ধারিত ভাড়া অনুযায়ী প্রতি কেজি আলু সংরক্ষণের মূল্য ৬ টাকা হলে ৫০ কেজির বস্তার ভাড়া হওয়ার কথা ৩০০ টাকা। সে হিসাবে প্রতি বস্তায় অতিরিক্ত নেওয়া হচ্ছে ১২৫ টাকা।
সরেজমিনে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে এবং কোল্ড স্টোরেজের ডেলিভারি রশিদ পর্যালোচনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের এমন তথ্য পাওয়া গেছে।
কৃষকদের অভিযোগ, আলু সংরক্ষণের সময় বস্তার ওজন ৫০ কেজি উল্লেখ থাকলেও ডেলিভারির সময় প্রতি বস্তার জন্য ৪২৫ টাকা করে আদায় করা হচ্ছে। এতে সরকারি নির্ধারিত হারের তুলনায় কৃষকদের কাছ থেকে বস্তাপ্রতি ১২৫ টাকা বেশি নেওয়া হচ্ছে।
কোল্ড স্টোরেজের ডেলিভারি রশিদ অনুযায়ী, রাজপুর গ্রামের কৃষক আবদুল হাকিমের কাছ থেকে ৯ বস্তা আলুর ভাড়া আদায় করা হয়েছে। চাঁপাডাল গ্রামের কৃষক রানা ৫০ কেজি ওজনের ১০৯ বস্তা আলু সংরক্ষণ করেন। তাঁর কাছ থেকে বস্তাপ্রতি ৪২৫ টাকা হিসাবে মোট ৪৬ হাজার ৩২৫ টাকা নেওয়া হয়েছে। এ সংক্রান্ত রশিদের নম্বর ৩২৭১৫।
এ ছাড়া শিমুলিয়া দরগাহ তলা গ্রামের কৃষক হরিপদ ৫০ কেজি ওজনের পাঁচ বস্তা আলু সংরক্ষণ করেন। তাঁর ডেলিভারি রশিদে (রশিদ নম্বর ৩২৭১) বস্তাপ্রতি ৪২৫ টাকা হিসাবে মোট ২ হাজার ১২৫ টাকা ভাড়া আদায়ের তথ্য পাওয়া যায়। একই অভিযোগ করেছেন কৃষক এনামুল হকও। তিনি সাত বস্তা বীজ আলু সংরক্ষণ করেছেন বলে জানা গেছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ইতিমধ্যে একাধিক কৃষক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তারা। অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবর ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে উত্তরা কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে শুনানির জন্য ডাকা হয়েছে বলে জানান অভিযোগকারী কৃষকরা।
কৃষকদের ভাষ্য, সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে তাদের সংরক্ষণ ব্যয় বেড়ে যাচ্ছে। বিশেষ করে বীজ আলু সংরক্ষণে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বিষয়টি তদন্ত করে অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী কৃষকরা।

এ বিষয়ে উত্তরা কোল্ড স্টোরেজ লিমিটেডের নির্বাহী পরিচালক ফারহানা হকের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রতিষ্ঠানটির ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৫০ হাজার বস্তা। বীজ আলু সংরক্ষণে সরকারি নির্ধারিত ভাড়া প্রতি কেজি ৬ টাকা কিন্তু কোল্ড স্টোরেজ এসোসিয়েশন কর্তৃক নির্ধারিত কেজি প্রতি ৬ টাকা ৭৫ পয়সা করে নেওয়া হচ্ছে বলে স্বীকার করেন তিনি।
তবে ৫০ কেজি লেখা বস্তার জন্য ৪২৫ টাকা ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাইলে ফারহানা হক দাবি করেন, বাস্তবে অনেক বস্তায় ৬০ থেকে ৬৮ কেজি পর্যন্ত আলু থাকে। এ কারণেই ভাড়ার পরিমাণ বেশি হতে পারে বলে তিনি জানান।
তবে কৃষকদের প্রশ্ন, কোল্ড স্টোরেজের রশিদে যেখানে ৫০ কেজি ওজনের বস্তা উল্লেখ করা হয়েছে, সেখানে অতিরিক্ত ভাড়া নেওয়ার ভিত্তি কী? এ বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

এ বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তর, নওগাঁর কর্মকর্তা সোহাগ সরকার বলেন, “সরকারি নির্ধারিত মূল্য প্রতি কেজি ৬ টাকা। এর বেশি কেউ আদায় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” প্রয়োজনে সংশ্লিষ্ট কোল্ড স্টোরেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park