1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

যুদ্ধবিরতিতে ইরান–ইসরায়েল: টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

 

আন্তর্জাতিক ডেস্ক:

টানা ১২ দিনের ভয়াবহ সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু দেশ-ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। যদিও বিরতি কার্যকরের আগেও উভয় পক্ষ একাধিকবার একে অপরের ওপর হামলা চালায়।

১৩ জুন ইরানে ইসরায়েলের প্রথম হামলার পরদিনই জবাবে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায়। ২১ জুন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ২৩ জুন ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

মৃত্যুর মিছিলে শ’য়ের ওপর মানুষ

এই ১২ দিনে ইরানে নিহত হয়েছেন অন্তত ৬০৬ জন, যাদের মধ্যে সামরিক সদস্য, পরমাণুবিজ্ঞানী ও বেসামরিক মানুষ রয়েছেন। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির একাধিক পরমাণু স্থাপনা ও সামরিক-বেসামরিক অবকাঠামো। অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ২৮ জন, আর ক্ষতিগ্রস্ত হয়েছে মোসাদ কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা।

যুদ্ধবিরতির সূচনা ও লঙ্ঘনঃ

২৩ জুন রাতে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যালে’ যুদ্ধবিরতির ঘোষণা দেন। শর্ত অনুযায়ী, ইরান ২৪ জুন সকাল সাড়ে সাতটায় এবং ইসরায়েল ওই দিন সন্ধ্যা সাতটায় যুদ্ধবিরতি কার্যকর করে। তবে এই সময়সীমার আগে-পরে দুপক্ষই আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ ওঠে। ইসরায়েল দাবি করে, ইরান যুদ্ধবিরতির সময়েও হামলা চালিয়েছে; আর ইরান জানায়, তাদের ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল সময় শুরুর ঠিক আগে।

ট্রাম্পের ক্ষোভঃ

যুদ্ধবিরতির সময় লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একাধিকবার তিনি ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই বোমাগুলো আপনারা ফেলবেন না। এটা বড় রকমের যুদ্ধবিরতি লঙ্ঘন হবে।”

যেভাবে এলো যুদ্ধবিরতিঃ

যুদ্ধবিরতির প্রচেষ্টা শুরু হয় কাতারে ইরানের হামলার পরপরই। হোয়াইট হাউসে ‘সিচুয়েশন রুমে’ বৈঠকের পর ট্রাম্প নেতানিয়াহু ও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। এরপর কাতারের মধ্যস্থতায় ইরান রাজি হয়। আলোচনায় যুক্ত ছিলেন ট্রাম্পের সহকারী, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দূত স্টিভ উইটকফ।

মানবিক স্বস্তি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়াঃ

যুদ্ধবিরতির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইরান ও ইসরায়েলের সাধারণ মানুষ। তেহরানের রেজা শরিফি বলেন, “যুদ্ধ থেমেছে—এটাই বড় বিষয়।” তেল আবিবের আরিক দাইমান্ত আশা প্রকাশ করেন, “এটি নতুন দিনের শুরু হবে।”

চীন, রাশিয়া, ফ্রান্সসহ আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রপ্রধান কাজা কালাস বলেন, “এই যুদ্ধবিরতি যেন একটি মোড় বদল হয়।”

হরমুজ প্রণালিতে স্বস্তিঃ

সংঘাতের সময় ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে যুদ্ধবিরতির পর তেহরান সেই সিদ্ধান্ত থেকে সরে আসে, যা জ্বালানি বাজারে স্বস্তি এনেছে।

আবারও আলোচনার টেবিলে?

যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, ইসরায়েল যদি আর হামলা না চালায়, তবে তেহরান আগ বাড়িয়ে আক্রমণ করবে না।

বিশ্লষকদের মূল্যায়নঃ

এই যুদ্ধবিরতি যদি টিকে থাকে, তাহলে ইসরায়েল তার প্রাথমিক লক্ষ্য-ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস ও সরকার পতন পূরণে ব্যর্থ হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার আগেই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো খালি করা হয়েছিল।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park