1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে অনৈতিক কর্মকাণ্ডে বরখাস্ত প্রধান শিক্ষকের যোগদান চেষ্টায় সংঘর্ষ; ক্ষুব্ধ শিক্ষার্থীদের ধাওয়ায় পলায়ন

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,

নওগাঁর বদলগাছীতে এক বহিস্কৃত প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগদান করার চেষ্টা করলে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা তাকে বাধা দিলে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ধাওয়ায় পালালেন বহিস্কৃত প্রধান শিক্ষক। এতে ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে আজ (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে।

স্থানীয় এবং বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে বহাল অবস্থায় থাকা প্রধান শিক্ষক আবু সাদাত মো. শামীম (মিঠু) ও সহকারী শিক্ষিকা রিফাত আর’র আপত্তিকর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ২০২৩ সালের ৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়। এই ঘটনা পত্রিকায় প্রকাশিত হলে উপজেলা-জেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা দপ্তর নড়েচড়ে বসে। ম্যানেজিং কমিটি দুই শিক্ষককেই সাময়িক বরখাস্ত করেন। পরবর্তীতে উপজেল-জেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা দপ্তর কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরিত হলে পরবর্তীতে প্রধান শিক্ষক আবু সাদাত মো. শামীম ওরফে মিঠু কে চূড়ান্ত বহিষ্কার করা হয়। পরবর্তীতে রেজাউল করিমকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করেন। এবিষয়ে হাইকোর্টে একটি মামলা চলমান। এমতাবস্থায় উক্ত বহিস্কৃত প্রধান শিক্ষক হাইকোর্ট থেকে একটি কাগজ নিয়ে আজ সকাল সাড়ে ১১ টার দিকে প্রায় শতাধিক লোকজনসহ বিদ্যালয়ে প্রবেশ করার চেষ্টা করে। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাধা দিলে সংঘর্ষ বাঁধে। এতে ৭ জন শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে অভিভাবক, এলাকাবাসী সহ সচেতন মহল ছুটে আসলে উক্ত শিক্ষক (মিঠু) দলবলসহ পালিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করেন

ঘটনার বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সাদাত মো. শামীম বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অন্যায়ভাবে আমাকে বরখাস্ত করা হয়েছিল। আমি হাইকোর্টে মামলা করে রায় পেয়েছি, বকেয়া বেতনসহ স্ব-পদে যোগদানের নির্দেশ আছে। সেই রায় ও কাগজপত্র উপজেলা নির্বাহী অফিস ও থানায় জমা দিয়েছি। বিদ্যালয়ে গেলে কিছু শিক্ষকের ইন্ধনে শিক্ষার্থীরা আমার উপর হামলা চালায়। আমি নিরাপত্তাহীনতাজনিত কারণে স্থান ত্যাগ করেছি।”

অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, “হাইকোর্টের যে রায় দেখানো হচ্ছে সেটি ভুয়া হতে পারে বলে আমাদের সন্দেহ আছে। আজ সে জোর করে প্রতিষ্ঠানে ঢুকতে গেলে শিক্ষার্থীদের উপর উত্তেজনা সৃষ্টি হয় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা তাকে বিদ্যালয়ে ঢুকতে দেব না। তিনি যেভাবে যোগদানের চেষ্টা করেছেন, সেটি আমরা মেনে নেব না।”

আহত শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরা বলেন, এ ধরনের লম্পট, চরিত্রহীন শিক্ষক–শিক্ষিকাকে আমাদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না।

একাধিক অভিভাবকও ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষক হচ্ছে সমাজের আদর্শ ব্যক্তি। তাদের কাছ থেকে এমন আচরণ সহ্য করা হবে না। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

বদলগাছী থানার ওসি মো. আনিছুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত শিক্ষক কর্তৃক প্রদর্শিত হাইকোর্ট রায় সংক্রান্ত বিষয়ের কাগজপত্র আমি পেয়েছি। এ বিষয়ে আইনানুগ তদন্ত চলমান; সবাইকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম জানান, আমি বর্তমানে ছুটিতে ঢাকায় আছি, চিঠিপত্র এসেছে কিনা তা নিশ্চিত নন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত জানিনা। তবে হাইকোর্টের রায়ের কথা শুনেছি। ট্রেনিং শেষে এসে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় সাধারণভাবে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থী ও অভিভাবকরা দাবি জানিয়েছেন, শিক্ষাঙ্গনের মর্যাদা রক্ষায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং স্কুলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park