বিশেষ প্রতিনিধি: নওগাঁ শহরে মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দে চলাচলের অভিযোগে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের সামনে থেকে মোটরসাইকেলটি আটক করা হয়। জরিমানাপ্রাপ্ত সাকলাইন মোস্তাক বগুড়ার আদমদীঘি উপজেলার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
নিজস্ব প্রতিবেদক রাজধানীর দক্ষিণখানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক এএসআই ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্স ছাড়া সার বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি সার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ওমরপুর এলাকা এবং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স ব্যতীত
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের কেল্লাপাড়া পানলা ইদগাহের পূর্ব দিকের সীমানা প্রাচীর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গ্রামবাসীদের লিখিত অভিযোগ প্রদানের পর বিষয়টি প্রকাশ পায়। লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা খাতুন ও উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা সরেজমিনে পরিদর্শনে আসেন। এসময়
দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে সিআইডির এক পুলিশ পরিদর্শককে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে জেলা কৃষক দলের সদস্যসচিব মজিবর রহমান মজিবকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাও। রোববার (৯ আগস্ট) রাতে কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা আরও
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ জন শিক্ষার্থী। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। নওগাঁর বদলগাছী উপজেলার তিনটি দাখিল মাদ্রাসার এবারের ফলাফলে এমন চিত্র পাওয়া গেছে। প্রতিষ্ঠান তিনটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। মাদ্রাসা তিনটি হলো গোঁবরচাপাহাট আখতার হামিদ দাখিল মাদ্রাসা, জোলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও খাদাইল দাখিল মাদ্রাসা। উপজেলা
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মডেল মসজিদের সাবেক ফিল্ড সুপারভাইজারের স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মুয়াজ্জিন মাহফুজের বিরুদ্ধে। ব্যাংক কর্তৃপক্ষের সতর্কতায় চেক যাচাইয়ের সময় জাল স্বাক্ষরের বিষয়টি ধরা পড়লে অর্থ উত্তোলন বন্ধ করে উপজেলা
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের চিনোড়া মৌজায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একই সেচ স্কিমে দুটি গভীর নলকূপ স্থাপনকে কেন্দ্র করে প্রায় এক দশক ধরে চলা বিরোধে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো কৃষক। দীর্ঘদিন ধরে চলমান এই জটিলতায় সময়মতো সেচ না পেয়ে ব্যাহত হচ্ছে ইরি-বোরোসহ বিভিন্ন ফসলের আবাদ। আসন্ন বোরো
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: সরকারি বরাদ্দের সার কালোবাজারে বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকারের কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে শেরপুর সদর উপজেলার ২০ জন সার ডিলারের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। তিনি শেরপুর সদর থানায় দায়ের করা
অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ফ্রীড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক মাসহুরা বেগম (হুরার) বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। এরইমধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে বেশকয়েকটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা। আর প্রশাসন বলছেন, ক্ষমতা স্বল্পতা থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে। তবে দ্রুতই