বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে আলু সংরক্ষণে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া, সংরক্ষিত আলু নষ্ট হওয়ার পরও ক্ষতিপূরণ না দেওয়া এবং কৃষকদের হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার পাহাড়পুর ইউনিয়নে উত্তরা কোল্ড স্টোরেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষক ও আলু ব্যবসায়ী অংশ নেন।
আবু মুসা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সরকারি ইজারাভুক্ত পলাশবাড়ী হাট-বাজারের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে সরকারি সম্পত্তি দখল কিংবা অনুমোদন ছাড়া কোনো স্থাপনা নির্মাণ না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। উপজেলার আড়ানগর ইউনিয়নের পলাশবাড়ী হাট-বাজারের পেরিফেরিভুক্ত
নিজস্ব সংবাদদাতা, বদলগাছী (নওগাঁ): সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্ব পালনে অবহেলা এবং সংগঠনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে নওগাঁর বদলগাছী উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক মো. আশিক হোসেনকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রেসক্লাবের বিশেষ সভায় আলোচনা শেষে তাকে সংগঠনের সকল পদ ও সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আশিক হোসেন দৈনিক জয়পুরবার্তার বদলগাছী প্রতিনিধি
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটে সমবায় সমিতির আড়ালে অবৈধ ঋণদান, চড়া সুদে কিস্তি আদায়, দাদন ব্যবসা এবং নিম্নমানের পণ্য বিক্রি সংক্রান্ত অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার ঘটনা ঘটেছে। সমিতির ব্যবস্থাপনা পরিচালকের দায়ের করা এই মামলাটি বর্তমানে নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করেছে আদালত। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও কালো বাজারে বিক্রির উদ্দেশে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার মজুত রাখার অপরাধে বগুড়ার আদমদীঘিতে সচিব চন্দ্র সাহা নামের এক সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তার দুটি সার গুদাম সিলগালা করা হয়। গত বৃহস্পতিবার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি বিয়ের বয়স হয়নি। সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১২ বছরের এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছিল নওগাঁর আত্রাই উপজেলার সমাসপাড়া গ্রামে। খবর পেয়ে সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। তবে বর ও কনেকে নিয়ে ফেরার সময় প্রশাসনের গাড়ি আটকে তাঁদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও
মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব সার আটক করেন। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাগভান্ডার বিওপি, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর সদস্যরা সীমান্ত এলাকায়
মো. পাভেল রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয় সম্পাদক প্রভাবশালী কথিত কাজী মো: বেলাল হোসেনের কাছে ছেলের বাল্য বিয়ের কাগজপত্রাদি নিতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন মোছা: সুমি বেগম নামের এক অসহায় গৃহবধূ। এমন ঘটনায় গত ১০আগস্ট থানায় হাজির হয়ে লিখিত ভাবে একটি অভিযোগ প্রদান করলেও বৃহস্পতিবার (২৬ আগস্ট) পর্যন্ত
বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে জমি বিরোধের সালিসে নির্ধারিত ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ৫০ হাজার টাকা ‘খাটুনির মজুরি’ হিসেবে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম রেজাউল কবির পল্টনের বিরুদ্ধে। অভিযোগকারী তাহমিনা বেগমের দাবি, তাঁর স্বামী নুর ইসলামকে জমির অংশ ছেড়ে দেওয়ার বিনিময়ে ১ লাখ ৫০ হাজার
সবুজ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর পোরশা উপজেলার নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দিয়ে সরকারি কাজ করানো ও কথিত দালালদের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে আমিরুদ্দীন বাবু ও মোস্তাকিম বিল্লাহর নাম উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ভূমি অফিসকেন্দ্রিক