নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের পূর্ব নিজমাওনা এলাকায় একটি নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা চলমান ও অবৈধভাবে টিসিবির পণ্য মজুত এমন তথ্যের ভিত্তিতে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হন, সাংবাদিকরা। একসময় অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা কতৃপক্ষ সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখেন। স্থানীয় সুত্রে জানা যায় নিউ গোল্ডেন এগ্রো ফিড লিমিটেড
বাবুল রানা, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের মধুপুর শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দিয়েছে জেলা কমিটি। এ কমিটিতে মোঃ খোকন সরকারকে সভাপতি এবং মোঃ আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: রেললাইনের মাধ্যমে দুই ভাগে বিভক্ত নওগাঁর রাণীনগর উপজেলা। গোনা ইউনিয়নের অনেক গ্রাম রেললাইনের পূর্ব পাশে অবস্থিত। যার ফলে ইউনিয়ন পরিষদে নানা প্রয়োজনে যেতে উপজেলার বড়বড়িয়া, বিজয়কান্দি, আকনাসহ দশটির বেশি গ্রামের বাসিন্দাদের রেললাইনে একটি গেট না থাকার কারণে মাত্র ৪কিমি দূরত্বে অবস্থিত গোনা ইউনিয়ন পরিষদে যেতে ১৫কিমি রাস্তা ঘুরে যেতে হয়।
সুজন, তানোর (রাজশাহী) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর তানোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল,সুপ্রিম কোর্ট বার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। শনিবার (৫জুলাই)সন্ধ্যায় তানোরে আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় তানোরের কর্মরত সাংবাদিক ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।সভায়
বাবুল রানা, মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর পৌর সভার অধিনস্থ ৪,৫ ৬ নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকেলে মধুপুর পৌর শহরের হোটেল আদিত্যে অনুষ্ঠিতব্য বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। মধুপুর পৌর বিএনপির সভাপতি
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুরে বামুনিয়া সমবায় ফাজিল মাদ্রাসা, বামুনিয়া ঈদগাঁ মাঠ এবং মানিকদিপা দারুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
নাহিদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তিন দিন আগে গুলি করে হত্যা করা বাংলাদেশি যুবক ইব্রাহীমের (৩৫) লাশ শনিবার রাত ৮টার দিকে ফেরত দিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পোরশা সীমান্তের ২৩২ নম্বর পিলার সংলগ্ন কাতলামারী এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও বিএসএফ
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষের পদ নিয়ে দুই শিক্ষকের মধ্যে জটিলতা দেখা দিয়েছে। ওই কলেজের সহকারী অধ্যাপক মো. ইমামুল হোসেন নিজেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বরখাস্ত মাহবুব আলম নিজেকে এখনও অধ্যক্ষ
হাসান আলী সোহেল,নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্পিডবোট থেকে গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আমিরুল গাইন (৪৫) নামের এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন।শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রায়টা বালুঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আমিরুল গাইন ফয়জুল্লাহপুর গ্রামের মৃত জলিল গাইনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
মশিউর রহমান খান, জয়পুরহাট প্রতিনিধি: বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টি জুলাই পথযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ০৩ আগস্ট ছাত্র জনতা একত্র হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার, সংস্কার ও নতুন সংবিধান ইশতেহার ঘোষণা করা হবে। জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাট জেলা শাখার আয়োজনে দেশ গড়তে জুলাই পথযাত্রা শেষে এক সমাবেশ