মো. হারুন অর রশিদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া থানাধীন তালোড়া বাজারে খুনসহ সংঘটিত ডাকাতি মামলার ঘটনায় মূলহোতা জুয়েলসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় লুন্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে গত ১৭ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত্রি অনুমান ২টা ৩০ মিনিটের দিকে। দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া
মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২২ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বসতিপুর এলাকার মোছাম্মত রানী (১৮) এবং নীলা (২২)। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী বটতলা মোড়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ। পরবর্তীতে তল্লাশি চালিয়ে
ইমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে সবুজ হোসেন (২৬) নামে এক ধান ব্যবসায়ী সবুজ হোসেনকে মারপিট করে প্রায় সাড়ে ৭লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কালীগঞ্জ-আত্রাই সড়কের বার বিঘা ডাবল ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধান ব্যবসায়ী সবুজ হোসেন উপজেলার ভোঁপাড়া
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১৪, জামালপুর ক্যাম্প (সিপিসি-১) কর্তৃক পরিচালিত তিনটি পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন মাদক মামলার আসামী এবং একজন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও
মো. শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২০০ (দুইশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার সময় রাজবাড়ী জেলার কালুখালী থানার দূর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন স্থানে প্রায় রাতেই হচ্ছে ডাকাতি। ডাকাতি বন্ধে প্রশাসনের নেই কোনও ভূমিকা। প্রতিনিয়ত চারিদিকে ডাকাতি হওয়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। গতকাল দিবাগত রাতে উপজেলার সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কের মোশানতলা মোড় হতে বন্ধুপাড়া মোড় পর্যন্ত ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থানে ডাকাতরা গাছ ফেলে পথরোধ করে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে। একই রাতে
রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ খুলনা বাগেরহাট জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে গত ৩ অক্টোবর সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বগুড়ার মহাস্থানগড়ে রংপুর মহাসড়কের ফ্লাইওভারের নিচে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয়
মো. কামাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ নারী-পুরুষকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্পসংলগ্ন এমপি চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ারের নেতৃত্বে এবং চকরিয়া সার্কেলের
মো. রফিকুল ইসলাম, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি ফার্মেসিতে চুরির ঘটনায় দিনাজপুর থেকে চুরি হওয়া ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মাল কেনার দায়ে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর (২০২৫) দিবাগত রাতে ভুরুঙ্গামারী জামতলা মোড়ে অবস্থিত রানা মেডিকেল স্টোরের টিনের চাল কেটে অজ্ঞাত
মো. শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া এলাকার মো. আক্কাস শেখের ছেলে মো. হৃদয় শেখ