ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: পোরশা উপজেলার আমল ধান খেতে কারেন্ট পোকার উপদ্রবে কৃষক দিশেহারা রস খেয়ে শীষ দানা শূন্য। আজ পোরশা উপজেলার আমন ধানের ক্ষেত ঘুরে দেখা যায় কারেন্ট পোকা এমন ভাবে আক্রমণ করেছে মাঠ থেকে ফসল ঘরে তুলতে পারবে না কৃষকেরা। ঝাকে ঝাকে কারেন্ট পোকা ধানের গোড়ায় আক্রমণ করছে পরে ধান গাছ শুকিয়ে
মোঃ রফিকুল ইসলাম, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় সবজি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর ) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল জব্বার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরীফা জান্নাত। কৃষি
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামে তিস্তার পানির ন্যার্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে নদী তীরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে কর্মসুচীতে বিপুলসংখ্যক মানুষ অংশ গ্রহণ করে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বুড়ীরহাট ও উলিপুর উপজেলার থেতরাই এলাকায় তিস্তা নদীর তীরে অনুষ্ঠিত মশাল মিছিল
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া ২০২৫-২৬ অর্থ বছরে আগাম শীতকালীন শাকসবজি (বসতবাড়ি ও মাঠে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসাচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার ( ১৫ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ
মো. মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ব্যাপক ফসলহানি ঘটেছে। উপজেলার সর্বমোট ১৭,৫৪০ হেক্টর বিভিন্ন আবাদি জমির মধ্যে ৩১৩ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে মোট ৪,৬৯৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ১,৯৬৩.৩৫ মেট্রিক টন ফসলের আনুমানিক ৯৫১ লক্ষ টাকার ক্ষতি
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি: সোমবার সকাল ১১টায় বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে আগাম শীতকালীন শাক-সবজি (বসতবাড়ী ও মাঠে) আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বীজ-সার
মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সরকারি ধান কাটার রিপার মেশিন বিক্রির অভিযোগে শোকজ হওয়া উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল খালেকের বিরুদ্ধে তদন্তে আংশিক ভুল বোঝাবুঝির বিষয়টি প্রকাশ পেয়েছে। তদন্তে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তা ভুলবশত রিপার মেশিনটি এমন এক ব্যক্তির নামে বিতরণ করেছিলেন, যিনি একই ইউনিয়নের অন্য একটি দলের সদস্য হলেও
মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে ট্রাক্টর চালিয়ে প্রায় ৮ বিঘা রোপা ধানক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে আব্দুল মান্নান বাদী হয়ে ২৫ জনকে বিবাদী করে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে ঘটেছে। স্থানীয়
পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন মাঠে চলতি মৌসুমে ধান এবং কাঁচা ফসলের জমির পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য প্রান্তিক পর্যায়ে চাষিদের সচেতন করতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছেন। এরমধ্যে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ আলোর ফাঁদ স্থাপন ও কৃষকের সাথে সরাসরি কথা বলে সচেতনতা বৃদ্ধি
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার বাজারে কাঁচামরিচের দাম কেজিতে ২০০ টাকা বেড়েছে। বর্তমানে পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি। অথচ মাত্র একসপ্তাহ আগে পাইকারি বাজারে এই কাঁচামরিচ বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। সরেজমিনে সোমবার সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে গিয়ে দেখা গেছে পাইকারি বাজরে ভারতীয়