মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার সাধারণ মানুষের জন্য ফ্রি সিএনজি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে কাহালু উপজেলা প্রেসক্লাব। এ সেবার লক্ষ্য হলো অসুস্থ, দুর্ঘটনাগ্রস্ত বা জরুরি পরিস্থিতিতে থাকা দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে সহায়তা করা এই সিএনজি অ্যাম্বুলেন্স লক্ষ্য। শনিবার সকাল দশটায় কাহালু উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এক
সিরাজুল ইসলাম, (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হযরত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের নেতৃত্বে প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ
পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ-এখানকার অর্থনীতি, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্য, পরিবেশ এবং সংস্কৃতির সঙ্গে নদীর অস্তিত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িত। নদী কেবল পানি প্রবাহের মাধ্যম নয়, বরং লাখো মানুষের জীবিকা, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক ঐতিহ্যের প্রধান উৎস। কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে দেশের নদীগুলো ক্রমাগত সংকটাপন্ন হয়ে পড়ছে। নদী সংরক্ষণ ও নদীভিত্তিক সমস্যার ওপর সচেতনতা বৃদ্ধি
অভিষেক চন্দ্র রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বাদল হোসেনকে লাঞ্ছিত করা, শহরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং শান্ত পীরগঞ্জকে অশান্ত করার পাঁয়তারার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত
মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কালবেলার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৪ র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । কুড়িগ্রাম কালীবাড়ি সংলগ্ন কালবেলা অফিসে কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর আয়োজনে র্যালিটি কালীবাড়ি হতে কুড়িগ্রাম সুপার মার্কেটে প্রদক্ষিণ করে। পরে সকলের উপস্থিতিতে কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত ছিলেন, সাংবাদিক
রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ খুলনা বাগেরহাট জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে গত ৩ অক্টোবর সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বগুড়ার মহাস্থানগড়ে রংপুর মহাসড়কের ফ্লাইওভারের নিচে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয়
এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ বাগেরহাটে নির্মমভাবে নিহত সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনের হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পোরশার গণমাধ্যম কর্মীরা। শুক্রবার সকাল ১০.৩০টায় সারাইগাছি জিরো পয়েন্টে‘ভোরের চেতনার প্রতিনিধি এম এ মান্নান এ কর্মসূচির আয়োজন করে। এ মানববন্ধনে পোরশা উপজেলার বিভিন্ন সাংবাদিকরা অংশগ্রহণ করেন। গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাটের
পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রওনকুল ইসলাম শ্রাবন। বৃহস্পতিবার (০২ অক্টোবর-২৫) সন্ধ্যায় কাজী রওনকুল ইসলাম শ্রাবন কেশবপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেশবপুর প্রেসক্লাবে নের্তৃবৃন্দের নিকট ওই সাউন্ড সিস্টেম হস্তান্তর করেন।
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছীতে “বদলগাছী সাংবাদিক সংস্থার” দপ্তর সম্পাদক মরহুম আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বদলগাছী সাংবাদিক সংস্থার সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদোস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
মো. খালেক, রাজশাহী সংবাদ দাতা: সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী মডেল প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশনের সাংবাদিকরা অংশ নেন। রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইমদাদুল হক বলেন, বর্তমানে সাংবাদিকের ওপর হামলা,