এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ বাগেরহাটে নির্মমভাবে নিহত সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনের হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পোরশার গণমাধ্যম কর্মীরা। শুক্রবার সকাল ১০.৩০টায় সারাইগাছি জিরো পয়েন্টে‘ভোরের চেতনার প্রতিনিধি এম এ মান্নান এ কর্মসূচির আয়োজন করে। এ মানববন্ধনে পোরশা উপজেলার বিভিন্ন সাংবাদিকরা অংশগ্রহণ করেন। গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাটের
পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রওনকুল ইসলাম শ্রাবন। বৃহস্পতিবার (০২ অক্টোবর-২৫) সন্ধ্যায় কাজী রওনকুল ইসলাম শ্রাবন কেশবপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেশবপুর প্রেসক্লাবে নের্তৃবৃন্দের নিকট ওই সাউন্ড সিস্টেম হস্তান্তর করেন।
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছীতে “বদলগাছী সাংবাদিক সংস্থার” দপ্তর সম্পাদক মরহুম আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বদলগাছী সাংবাদিক সংস্থার সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদোস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
মো. খালেক, রাজশাহী সংবাদ দাতা: সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী মডেল প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশনের সাংবাদিকরা অংশ নেন। রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইমদাদুল হক বলেন, বর্তমানে সাংবাদিকের ওপর হামলা,
নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়ের বোদায় সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন এক ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। তবে পরে তিনি বিষয়টি ভাষাগত ভুল হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। এ ঘটনার পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, সম্প্রতি আউলিয়ার ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ওই ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের উদ্দেশে “সন্ত্রাসী”
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রেজাউল করিম সভাপতি এবং শামসুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বচিত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক কাজী শাহেদ। এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যের মধ্যে সিনিয়র সাংবাদিক জাবিদ অপু,
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কেজিইউজের সদস্য সচিব মনোয়ার হোসেনের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত
মোঃ হারুন অর রশিদ, জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মাসিক মিটিং ও নৈশ ভোজের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার রাত ৮ঃ০০ টায় কাহালু উপজেলা প্রেসক্লাবের রুমে ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করা হয় ।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব জাহিদ ইকবাল জিতু। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি প্রয়াত কাজী খলিলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর
নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দায়িত্ব পালনের সময় হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হয়েছে চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০) এর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু নির্বাচনের খবর লাইভ সম্প্রচারের সময় হঠাৎ