মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগষ্ট) বেলা ১১ টায় নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক, সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে উত্তাল মানববন্ধন গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক খুন, গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নওগাঁর বদলগাছী। রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে বদলগাছী উপজেলার সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার সকল সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মিজান ওরফে কেটু মিজান ও তার স্ত্রীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান জানান, রাজধানীর তুরাগ থানা, ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা
গাজীপুর প্রতিনিধিঃগাজীপুর নগরের সাহাপাড়া এলাকায় চাঁদাবাজদের তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রকাশ্যে নৃশংস হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন (৩৫)। দিনের আলোয়, পুলিশের উপস্থিতিতেই, সাত-আটজন যুবক তাঁকে লাঠি ও ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। পুরো ঘটনাটি পথচারীদের মোবাইল ক্যামেরায় ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। বুধবার বেলা সাড়ে
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে স্থানীয় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে। ৭আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে আটটার দিকে সংঘটিত এ হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুরের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন।
নিজস্ব প্রতিবেদক: স্বনামধন্য সাংবাদিক সংগঠন বদলগাছী সাংবাদিক সংস্থা’র সংশোধিত দ্বি-বার্ষিক চূড়ান্ত কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফিরোজ হোসেন। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০ টায় সংস্থার কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা
শ্যামল চন্দ্র রায়, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জলঢাকায় জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বর্নালি আক্তার স্বপ্নার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। সোমবার দুপুরে জিড়ো পয়েন্ট মোরে রিপোর্টর্স ইউনিটির আয়োজনে ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ (সুমন) সাধারণ সম্পাদক হারুন
মোঃ মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টায় পাঁচবিবির হাইওয়ে আড্ডা হোটেল ও রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন এনটিভির অনলাইন জয়পুরহাট (সদর-পাঁচবিবি) প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেন। কেক কাটা,
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা১১ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় প্রেসক্লাবের নানা বিষয় উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান। আরো বক্তব্য রাখেন, সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ তথ্য অধিকার আইনে আবেদন করায় কুমিল্লার হোমনা উপজেলায় এক সাংবাদিকের প্রতি অসৌজন্যমূলক আচরণ, হুমকি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম, এমন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে। জানা গেছে, দৈনিক সমকাল পত্রিকার হোমনা