আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চাপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরার নানা-নাতির কথোপকথন, গান আর নাটিকার মাধ্যমে হাতের কাছে থাকা সহজলভ্য পুষ্টিগুণ সম্পন্ন খাবারের বিষয়ে জানলো দেড় হাজার শিক্ষার্থী ও অভিভাবকরা। সম্প্রতি রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে চাপাইনবাবগঞ্জের প্রয়াস ফোক থিয়েটার ইনষ্টিটিউটের পরিবেশনায় এই গম্ভীরা অনুষ্ঠিত হয়। গম্ভীরার পাশাপাশি পুষ্টি বিষয়ে নাটিকা ও গানও পরিবেশিত হয়।
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটালাইজেশনের ওপর জোরারোপ প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। বৈঠকে দ্রুত ডিজিটাল ব্যবস্থা তৈরির লক্ষ্যে অগ্রাধিকারমূলক পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নেয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, বৃহত্তর ঢাকা অঞ্চলে সকল সরকারি কর্মকর্তাদের জন্য ই-রিটার্ন