শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার বিরুদ্ধে। হামলার ঘটনার বিষয়ে জানতে চেয়ে ফোন করলে এক সাংবাদিককেও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ সময় ফোনালাপে ওই বিএনপি নেতাকে বলতে শোনা যায়, ‘তোমরা লেখবা, আমরা পিডাইমু।’ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়
বিশেষ প্রতিনিধি: নওগাঁ শহরে মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দে চলাচলের অভিযোগে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের সামনে থেকে মোটরসাইকেলটি আটক করা হয়। জরিমানাপ্রাপ্ত সাকলাইন মোস্তাক বগুড়ার আদমদীঘি উপজেলার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
নিজস্ব প্রতিবেদক রাজধানীর দক্ষিণখানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক এএসআই ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ভুটভুটি উল্টে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ভুটভুটি চালক অসিৎ আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের নকুচা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার নোধুনী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। স্থানীয় ও
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। নিহত রোহান ওই গ্রামের হযরত আলীর ছেলে ও শিশু শ্রেণির শিক্ষার্থী এবং ইসমাইল
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট সোমবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও মাদক মুক্ত সমাজ বিনির্মানের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মেরাজুল এক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
নিউজ ডেস্ক চার হত্যাকাণ্ডে স্বীকারোক্তি, তবু কাটছে না রহস্য পুলিশের বর্ণনা নিয়ে প্রশ্ন, ঘটনাস্থলের গতিবিধি ও পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুই যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তাঁদের স্বীকারোক্তি ও পুলিশের দেওয়া ঘটনাক্রমের পাশাপাশি ঘটনাস্থলে তাঁদের গতিবিধি, পোশাক
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ব্যাপারীহাট এলাকার শিদলিয়ারপাড় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, রোববার সকালে ওই এলাকার জেলে আক্কেল মিয়া ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে
নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার সকালে নওগাঁ সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসেছেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অপারেশন থিয়েটার ঘুরে তিনি চিকিৎসাসেবার মান, পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনা নিজে চোখে দেখেন। পরিদর্শনের মূল ফোকাস ছিল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সঠিকভাবে নিশ্চিত হচ্ছে কি না। এজন্য তিনি চিকিৎসকদের
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন। ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ২০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২১ আগস্ট) রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হামলার মামলার আসামিদের বাড়িঘরে