আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার মোট ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন শিক্ষার্থী। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তথ্য জানা গেছে। শতভাগ ফেইলের মধ্যে রয়েছে মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার বদলগাছী উপজেলার
মো: পাভেল রহমান রাণীনগর প্রতিনিধি: “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরেও নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। বুধবার দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন স্থান পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ
দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে সিআইডির এক পুলিশ পরিদর্শককে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে জেলা কৃষক দলের সদস্যসচিব মজিবর রহমান মজিবকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাও। রোববার (৯ আগস্ট) রাতে কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা আরও
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ জন শিক্ষার্থী। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। নওগাঁর বদলগাছী উপজেলার তিনটি দাখিল মাদ্রাসার এবারের ফলাফলে এমন চিত্র পাওয়া গেছে। প্রতিষ্ঠান তিনটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। মাদ্রাসা তিনটি হলো গোঁবরচাপাহাট আখতার হামিদ দাখিল মাদ্রাসা, জোলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও খাদাইল দাখিল মাদ্রাসা। উপজেলা
নিজস্ব প্রতিবেদক, নির্মাণের ৫০ বছর পেরিয়ে গেছে। নির্ধারিত আয়ুষ্কালও শেষ হয়েছে এক বছর আগে। এরই মধ্যে ভবনের ছাদ ও বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা, কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড। এমন নাজুক অবকাঠামোর মধ্যেই চলছে নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। এতে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় একটি শহীদ মিনার থেকে সিহাব হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর ৯ আগস্ট (রোববার) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। সিহাব হোসেন সদর উপজেলার হিজুলী গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মাছবাজারের একটি দোকানে কর্মচারী হিসেবে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনেষ্টবল রফিকুল ইসলাম খন্দকারের চাকুরীতে অবসর জনিত কারনে তাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার (৮ আগষ্ট) দুপুরে আদমদীঘি থানা থেকে পুলিশের সরকারী পিকআপ গাড়ী সজ্জিত করে তাকে ওই গাড়ীতে বসিয়ে থানা হতে তার নিজ বাড়ি দুপচাঁচিয়া উপজেলার উনাহাত সিংড়া গ্রামে পৌঁছে দেয়া হয়। এর
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা রেজিস্ট্রার দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৮ আগস্ট) আগামী তিন বছরের জন্য সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। সমিতির মোট ১০৫ জন ভোটারের
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকার বনের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। জব্দ করা মদের সিজার মূল্য ১৬ লাখ ৭৬ হাজার টাকা। শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছোট গজনী এলাকায় অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। এ সময়
সাতক্ষীরা প্রতিনিধিঃ বজ্রপাতে সাতক্ষীরায় তালায় চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক বস্ত্র ব্যাবসায়ী নিহত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে মাঠে ধান রোপনের সময় আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত চিত্তরঞ্জন ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষির পাশাপাশি তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন। উপজেলার গোপালপুর গ্রামের শ্যামল বিশ্বাস জানান,