1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

আবারও নওগাঁর সেরা শিক্ষা প্রতিষ্ঠান বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৪০ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল। একাডেমিক ফলাফল, অবকাঠামো উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ টানা দ্বিতীয়বারের মতো এই সম্মাননা অর্জন করল ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি।

১৪ জানুয়ারি (বুধবার) নওগাঁ জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের  হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, পাঠদানসহ ১৬টি ভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই বিদ্যালয়টি জেলার সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, উন্নত বিজ্ঞানাগার, আধুনিক শ্রেণিকক্ষ, সমৃদ্ধ গ্রন্থাগার ও আইসিটি ল্যাবসহ প্রয়োজনীয় শিক্ষাসুবিধা নিশ্চিত করা হয়েছে এখানে। পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, রেড ক্রিসেন্ট ও স্কাউট কার্যক্রমেও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বৃক্ষরোপণ, রক্তদান ও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমেও সক্রিয় প্রতিষ্ঠানটি।
১৯৪০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বদলগাছী অঞ্চলের মাধ্যমিক শিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। ২০১৮ সালের ২১ মে এটি সরকারি বিদ্যালয়ে রূপান্তরিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে জেএসসি ও এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করছে শিক্ষার্থীরা। ২০২৪ সালে শতভাগ পাস এবং সারাদেশে পাশের হার তুলনামূলক অনেক কম হওয়ার পরও ২০২৫ সালে ৯৮ শতাংশ পাসের হার ধরে রেখেছে বিদ্যালয়টি।

একাধিক শিক্ষক জানান, “নিয়মিত ক্লাস, কঠোর শৃঙ্খলা ও অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগই আমাদের সাফল্যের মূল ভিত্তি। পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাস ও অনলাইন একাডেমিক ব্যবস্থাও চালু হয়েছে।”

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন বলেন, আমাদের বিদ্যালয় পরপর দুইবার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও বড় অর্জনের লক্ষ্যে তারা কাজ করছেন। তিনি আরও  বলেন, এটি উপজেলার একটি সেরা প্রতিষ্ঠান। আশা করি, বিভাগীয় পর্যায়েও আমরা সাফল্য অর্জনের পর একদিন দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাবো”

এদিকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেনের চাকরির মেয়াদ শেষ হওয়ায় বিদ্যালয়ের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে তাঁকে প্রেষণে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park