1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে ,পুলিশ মামলা করতে পারবে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

আইন-আদালত ডেস্ক: দেশে চাঁদাবাজির দৌরাত্ম্য কঠোরভাবে দমনে বিদ্যমান আইনি কাঠামো সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। অপরাধীরা যাতে কোনোভাবেই পার পেয়ে না যায়, সে জন্য আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের কথা ভাবা হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সরকারের নীতিনির্ধারকেরা এ পরিকল্পনা প্রকাশ করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদাবাজির শিকার ব্যক্তি ভীতি বা অন্য কোনো কারণে মামলা করতে এগিয়ে না এলেও পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করতে পারবে।

চাঁদাবাজ ও তাদের নেপথ্যের পৃষ্ঠপোষক বা গডফাদারদের আইনের আওতায় আনতে প্রযুক্তিগত সহায়তার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। অপরাধীদের সঠিকভাবে চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে আদালতে অকাট্য প্রমাণ উপস্থাপন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে সংগৃহীত অডিও ও ভিডিও রেকর্ড সরাসরি আইনি সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, ভ্রাম্যমাণ আদালতের লঘু শাস্তির বিধান পরিবর্তন করে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির আইনি সংস্কার করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে সরকারের এমন ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুলিশকে বাদী করে মামলা করার বিধান চালু করা হলে তা হিতে বিপরীত হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিদ্যা বিভাগের শিক্ষক মো. রেজাউল করিম সোহাগের মতে, নতুন আইন তৈরির চেয়ে বিদ্যমান আইনের সঠিক প্রয়োগই অপরাধ দমনে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি সতর্ক করে বলেছেন, পুলিশ বাদী হয়ে মামলা করলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে এবং জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার প্রচেষ্টায় এটি বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাই পুলিশকে বাদী না করে ভুক্তভোগী ও সাক্ষীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার ওপর তিনি বেশি জোর দিয়েছেন।

সংসদীয় কমিটির ওই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং অপরাধের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে উচ্চশিক্ষার আবাসিক হলগুলোতে নানা প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের ইয়াবার মতো ভয়ংকর মাদকে আসক্ত করা হচ্ছে। এ ছাড়া সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দেশে মাদক মামলা ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেলেও খুন ও ডাকাতির মতো কিছু অপরাধের প্রবণতা কিছুটা হ্রাস পেয়েছে। অন্যদিকে, বিগত গণ-অভ্যুত্থানের সময় বিতর্কিত ও নেতিবাচক ভূমিকা পালনকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন অপরাধে জড়িত কর্মকর্তাদের চাকরিচ্যুত করার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park