1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

“ধর্মের নামে বর্বরতা: নুরাল পাগলার লাশ পোড়ানো ; এক জঘন্য মানবতাবিরোধী অপরাধ”

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

 

সম্পাদকীয়,

মানব সভ্যতার ইতিহাসে ধর্মের অপব্যাখ্যা ও অন্ধ উগ্রতার অনেক ভয়াবহ দৃষ্টান্ত রয়েছে। সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দে ‘তৌহিদি জনতার’ নামে যেভাবে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে এনে আগুনে পোড়ানো হলো, তা শুধু ইসলামবিরোধী নয় বরং অমানবিকও বটে। কুরআন-হাদিসের আলোকে এর কোনো সমর্থন নেই, বরং সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে। অথচ যারা নিজেদের ‘ধর্মপ্রাণ’ বলে দাবি করে, তারাই ইসলামকে কলঙ্কিত করার নোংরা কাজ করেছে।

প্রথমেই প্রশ্ন, নুরাল পাগলার দোষ কী ছিল? বলা হলো, তিনি নাকি নিজেকে ইমাম মাহদি দাবি করেছিলেন। অথচ বাস্তবে তিনি কোনোদিনই সরাসরি এমন দাবি করেননি, বরং ইমাম মাহদীর প্রশংসায় গান গাইতেন। ধরা যাক, তিনি সত্যিই নিজেকে মাহদি দাবি করলেন, তাতেও তার প্রতি এ বর্বর আচরণের অনুমোদন ইসলামে নেই। কুরআনে আল্লাহ বলেন:

কোনো প্রাণকে হত্যা করো না, আল্লাহ যাকে হারাম করেছেন, ন্যায্য কারণ ছাড়া। (সুরা আল-ইসরা, ১৭:৩৩)

ন্যায্য কারণ বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রীয় আইন ও বিচার প্রক্রিয়ার অধীনে ফয়সালা, কোনো গোষ্ঠী বা মব বা ভিড়তন্ত্রের হাতে নয়।

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:

কোনো মুসলমানের রক্ত হালাল নয়, যদি না সে রাষ্ট্রীয় বিচারের মাধ্যমে তিনটি অপরাধে দোষী সাব্যস্ত হয়…” (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

কিন্তু এখানে কী ঘটল? ভিড়ের উন্মাদনা, ধর্মের ভুয়া ব্যাখ্যা আর উগ্র আবেগের নামে একটি মৃতদেহকে কবর থেকে টেনে বের করে পুড়িয়ে ফেলা হলো! এর চেয়ে ভয়াবহ জুলুম, নৃশংসতা, বর্বতা আর কী হতে পারে? ইসলাম মৃতদেহের সম্মান রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। হাদিসে এসেছে:

মৃত মুসলমানের অস্থি ভাঙা, জীবিত অবস্থায় অস্থি ভাঙার সমান। (সুনান আবু দাউদ, ইবনে মাজাহ)

অর্থাৎ মৃতের লাশের ওপর জুলুম জীবিতের ওপর জুলুমের মতোই অপরাধ। সেখানে কবর খুঁড়ে লাশ বের করে পোড়ানো কেবল অপরাধ নয়, বরং ইসলামবিদ্বেষী বর্বরতা।

তাহলে কারা বর্বরতা এই নৃশংসতা করল? ইসলামের শত্রুরাও এ ধরনের লাশ পোড়ানোর নৃশংসতা কখনো দাবি করেনি। এরা হল তথাকথিত ‘তৌহিদি জনতা’ যারা ইসলামকে ঢাল বানিয়ে উগ্রতা, প্রতিহিংসা আর অপরাজনীতি চর্চা করে এরা মানুষের মনে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। ইসলামের সৌন্দর্য, সহনশীলতা আর যুক্তির জায়গায় তারা দাঁড় করিয়েছে আগুন, হিংস্রতা, নৃশংসতা আর ভণ্ডামি। ইসলাম কখনোই এসব অনুমোদন দেয় না। তাদের কর্মকাণ্ডে স্পষ্ট হয়ে গেছে, এরা নবী করীম (সাঃ) এর দাওয়াতি আদর্শ নয়, বরং জাহেলিয়াত যুগের হিংস্রতা পুনর্জীবিত করছে।

আজ প্রয়োজন পরিষ্কারভাবে বলা, নুরাল পাগলার ভুল থাকলেও তার বিচার কেবল আদালতের কাজ অথবা তাঁর রবের কাজ। কিন্তু যেভাবে তথাকথিত তৌহিদি জনতা নামীয় একদল ধর্মান্ধ, উগ্রচিন্তার মানুষ লাশের ওপর বর্বরতা চালাল, তা কুরআন-হাদিসের সরাসরি অমান্য করা। এরা আসলে ইসলামের মুখোশধারী ভন্ড, যারা আল্লাহর দীনকে কলুষিত করছে।

রাষ্ট্র ও সমাজকে এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। অন্যথায় আগামীতে যে কেউ কারও ওপর “ধর্ম অবমাননার” মিথ্যা অভিযোগ তুলে ভিড়তন্ত্রের নামে একই ধরনের জুলুম, অত্যাচার, বর্বরতা ও নৃশংসতা চালাবে এবং ইসলাম ও মানবতার নামে কলঙ্ক ডেকে আনবে।

আমরা স্পষ্ট করে বলতে চাই, ধর্মের নামে এ বর্বরতা কোনোভাবেই ইসলাম নয়, বরং ইসলামবিদ্বেষ। আর যারা এ কাজ করেছে, তারা মুসলিম নামধারী হলেও প্রকৃত অর্থে ইসলামবিরোধী অপরাধী। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব, ধর্মের নামে আর কোনো বর্বরতা, নৃশংসতার সুযোগ না দেওয়া।

(শহীদুল ইসলাম)

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park