1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে “ওএমএস”এর চাল পাচারের সময় আটক২; মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২২৭ বার পঠিত

 

বিশেষ প্রতিবেদক:

নওগাঁর বদলগাছীতে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে একটি ভ্যান যোগে পাচারের সময় ভ্যান চালককে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে ৩০ কেজি ওজনের ১৫টি চালের বস্তায় মোট ৪৫০ কেজি চাল সহ ঐ ভ্যান চালককে আটক করে। সেই সাথে ৩৮২ কেজি চাল অবৈধভাবে বাড়িতে মজুদ করার দায়ে বিজলী বেগম নামের এক মহিলাকে আটক করা হয়।

আটককৃতরা উপজেলার সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী বিজলি বেগম ও একই ইউনিয়নের কাদিবাড়ি গ্রামের ভ্যান চালক অছির উদ্দীন।

বাড়ী থেকে ওএমএস এর আরো ৩৮২ কেজি চাল জব্দসহ বিজলি বেগমকে আটক করে উপজেলা প্রশাসন। যে পাচার করলো সে এখনো ধরাসোয়ার বাহিরে ।

সোমবার (৩ মার্চ) আনুমানিক সকাল ৯টার সময় খাদ্য গুদাম থেকে চাল বের করে সাহেব বাজার ডিলার পয়েন্টে না নিয়ে গিয়ে ভ্যান চালক অছির উদ্দীনের মাধ্যমে কালোবাজারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলে বদলগাছী মিনি স্টেডিয়াম সংলগ্ন ঝর্ণা রাইস মিলের কাছে পৌঁছালে স্থানীয় জনতা চালসহ তাকে আটক করে।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে জানা যায়, এ বছর আনোয়ার হোসেন টগর উপজেলা সাহেব বাজার মোড়ে প্রতিদিন দেড় টন চাল ৩০ টাকা কেজি দরে সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রি করবে। প্রতিদিন উপজেলার দুঃস্থ ও গরীব মানুষের মাঝে খোলা বাজারে ৫০ বস্তা (১৫০০ কেজি) চাল বিক্রি করার কথা থাকলেও বেশী লাভের আশায় কালোবাজারে প্রতিদিন ৩০ কেজির ১৫টি বস্তায় মোট (৪৫০ কেজি) চাল কালো বাজারে বিক্রি করে আসছেন এমন তথ্যের ভিত্তিতে স্থানীয় কয়েকজন সাংবাদিক আজকে সকাল থেকেই খাদ্য গুদাম এলাকায় অবস্থান কালে আজ আনুমানিক ৯ টার সময় সরকারি খাদ্য গুদাম থেকে অছির উদ্দিন নামে এক ভ্যান চালক ১৫ বস্তা ওএমএসের চাল নিয়ে জিধিরপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়ির দিকে রওনা হয়। পথিমধ্যে মিনি স্টেডিয়াম সংলগ্ন ঝর্ণা রাইচমিল এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা চাল বোঝাই ভ্যানসহ চালক অছির উদ্দীনকে ধরে জিজ্ঞেস করলে ভ্যান চালক বলে এই চাল জিধিরপুর ইসমাইলের বাড়ীতে নিয়ে যাচ্ছি। এর বেশী কিছু আমি জানিনা। সরকারি চালগুলো তোমাকে দিয়ে কে পাঠিয়েছে বলে জানতে চাইলে অছির উদ্দীন বলেন, খাদ্য গোডাউনের সরদার সাইদুর আমাকে চাল গুলো সেখানে দিয়ে আসতে বলেছে তাই নিয়ে যাচ্ছি। গত রবিবার দিনও আমি ঐ বাড়িতে চালের বস্তা দিয়ে এসেছি। আমাকে শুধু ভ্যানের ১শত টাকা করে ভাড়া দেয়।

বিষয়টি থানায় এবং উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ভ্যান বোঝায় চাল জব্দ করে এবং ভ্যান চালককে আটক করে।

পরে বেলা সাড়ে ১১ টার দিকে ঐ ভ্যান চালকের তথ্যের ভিত্তিতে সরেজমিনে জিধিরপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়ীতে গেলে সরকারি আরও ১৪ বস্তা চাল (৩৮২ কেজি) ঐ বাড়ী থেকে জব্দসহ ইসমাইল হোসেনের স্ত্রী বিজলী বেগমকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

বিজলী বেগমকে চাল বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, গতকাল সকালে একজন ভ্যান চালক এসে ১৪ বস্তা চাল আমার বাড়ীতে নেমে দিয়ে যায়। কি কারণে কিসের চাল এ বিষয়ে আমি কিছু জানি না। সাংবাদিকরা প্রথমে এসে সরকারি চালের বস্তাসহ ছবি তুলে নিয়ে গেলো আর এখন বস্তা পরিবর্তন করলো কে বলে জানতে চাইলে, সে বলে আমি ভয়ে বস্তা পরিবর্তন করেছি।

বদলগাছী সরকারি খাদ্য গুদামের লেবার সরদার সাইদুর বলেন, আমাকে সাংবাদিক হাসানুজ্জামান বলেছিলো চালগুলো একটি ভ্যানে করে জিধিরপুরে ইসমাইল হোসেনের বাড়িতে পৌঁছে দিতে। আমরা লেবারের কাজ করি সব সময় কাজ না থাকায় আমরা কয়েকজন লেবার অবসর সময়ে ভ্যান চালাই। তাই আমার এক লেবারের ভ্যানে চালগুলো ইসমাইলের বাড়িতে পাঠিয়েছি। আমরা গরীব মানুষ পড়াশুনা জানিনা আমি কি ভাবে বুঝবো এসব।

এ বিষয়ে ওএমএস এর ডিলার আনোয়ার হোসেন টগর বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। তবে প্রথমে আমার কাছ থেকে খাদ্য নিয়ন্ত্রক একটি কাগজে লিখিত নিয়ে সাংবাদিক হাসানুজ্জামানের সাহেব বাজার এলাকায় তার নিজের জায়গায় চাল বিতরণ করতে দিয়েছে। বেশ কিছু জনগণ ও সাংবাদিক নাকি স্থানটি পরিবর্তন করতে বলেছিলেন। তাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী আবারো আমকে ডেকে বলেন, আপনি কলেজপাড়া এলাকার ইউসুফ আলীর নামে লিখিত দেন সেই লিখিত নিয়ে বেশ কিছুদিন ধরে আমার অবর্তমানে ইউসুফ আলী নামের একজন ব্যক্তি দেখাশুনা করছে। সে বলতে পারবে।

ডিলার পয়েন্টে থাকা ইউসুফ বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা, সাংবাদিক হাসানুজ্জামান বলতে পারবে। সে ডিলারের এই পয়েন্ট দেখাশুনা করে। আনোয়ার হোসেন টগরের ডিলার তাহলে সাংবাদিক হাসানুজ্জামান দেখাশুনা করবে কেনো এমন প্রশ্ন করলে ইউসুফ বলেন আমি জানি না।

ট্যাগ অফিসার শাহরিয়া দায়সারা ভাবে বলেন, আমি সকালে ডিলারের ঘরে এসে ৩২ বস্তা চাল পেয়েছি। আর ১৮টি খালি বস্তা পেয়েছি। আমি ডিলারের ঘরে আসার পর খাদ্য গুদাম থেকে এখানে কোনও চালের বস্তা আসেনি। পথিমধ্যে চাল কি হয়েছে আমি কিছু বলতে পারবো না।

সাংবাদিক হাসানুজ্জামান এর সাথে মুঠোফোনে  কথা হলে তিনি বলেন, ফুড অফিসে কিছু হলেই আমার উপর দোষ আসে। কি কারণে আমার উপর দোষ আসে আমি সঠিক জানি না। আনোয়ার হোসেন টগরের ডিলার আপনি কেনো দেখাশুনা করেন বলে প্রশ্ন করলে তিনি জবাবে বলেন এগুলো তারা মিথ্যা বলছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী বলেন, এটাতে আমার কোনও দায় নেই।

নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ হোসেন  বলেন, ডিলার চাল বিক্রি না করে গোপনে কালোবাজারে চাল বিক্রির উদ্দেশ্যে পাচারকালে ৮৩২ কেজি চাল জব্দ করা হয়। বিষয়টি তদন্তের জন্য পোরশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজ করছে। তদন্ত রিপোর্ট হাতে পেলেই এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, দুপুরের পর খাদ্য গুদামে সিসি টিভি ফুটেজ দেখে এর সত্যতা পাওয়া গেছে। মোট ৮৩২ কেজি চাল সহ দুজনকে আটক করা হয়েছে। এর সাথে কারা জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park