1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বদলগাছীতে নিলামের টাকা পরিশোধ না করেই মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

​বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার গয়ড়া তেঁতুলীয়া ডিএম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার একটি পরিত্যক্ত ভবন নিলামে কিনে পুরো টাকা পরিশোধ না করেই সমস্ত মালামাল সরিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম জামিল হোসেন, যিনি কোলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। বকেয়া ৩০ হাজার টাকা পরিশোধ না করে উল্টো রাজনৈতিক প্রভাব খাটানোর ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও প্রতিষ্ঠানটির শিক্ষক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​মাদ্রাসা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ এপ্রিল মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে গঠিত ১১ সদস্যের একটি বিশেষ কমিটির তত্ত্বাবধানে মাদ্রাসার মাঠে থাকা পরিত্যক্ত ভবনটি উন্মুক্ত নিলামে তোলা হয়। এই নিলামে সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার টাকা দর হাঁকিয়ে ভবনটির মালিকানা লাভ করেন যুবদল নেতা জামিল হোসেন।

​সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী, নিলামের পুরো অর্থ ব্যাংকে বা নির্দিষ্ট তহবিলে জমা দেওয়ার পরই কেবল মালামাল অপসারণ করার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে যে, জামিল হোসেন মাত্র ১ লাখ টাকা দুই কিস্তিতে পরিশোধ করেই তড়িঘড়ি করে সমস্ত মালামাল সরিয়ে নেন। এরপর বাকি ৩০ হাজার টাকা পরিশোধের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ও নিলাম কমিটির সদস্যরা বারবার তাগাদা দিলেও তিনি তা নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছেন। এদিকে, সমুদয় অর্থ বুঝে না পেয়েই ভবনের মালামাল সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়ায় মাদ্রাসার অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।

​নিলাম কমিটির শিক্ষক প্রতিনিধিদের দাবি, বকেয়া টাকার জন্য জামিল হোসেনকে চাপ প্রয়োগ করা হলে তিনি উল্টো তাদের বিভিন্নভাবে হেনস্তা ও হুমকি দিচ্ছেন। স্থানীয়ভাবে দলীয় প্রভাব থাকায় শিক্ষকরাও এখন খোলামেলাভাবে পাওনা টাকা চাইতে সাহস পাচ্ছেন না।

​তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা জামিল হোসেন বলেন, ‘আমি ১ লাখ টাকা জমা দিয়েই মালামাল এনেছি। তাছাড়া ভবনের দুটি দেয়ালের নিচের অংশ তো এখনো ওখানেই রয়ে গেছে। যদি সঠিক হিসাব করা হয়, তবে বড়জোর ১০/১৫ হাজার টাকা বাকি থাকতে পারে।’ তবে তার দাবির পক্ষে কোনো ধরনের লিখিত বা ব্যাংকিং রশিদ তিনি দেখাতে পারেননি।

​জামিল হোসেনের এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে মাদ্রাসার অধ্যক্ষ লুৎফর রহমান জানান, ‘তিনি স্পষ্টতই ৩০ হাজার টাকা বাকি রেখেই সব মালামাল নিয়ে গেছেন। একলক্ষ টাকা দেওয়ার পর যেদিন বিল্ডিংটি ভাঙতে যায় সেদিন ছিল ছুটির দিন। আমি জানতে পেরে ওইদিনই ইউএনও সাহেবকে বিষয়টি দেখার জন্য জানানো হলেও তাঁর পক্ষ থেকে কোনও সাড়া পাইনি। তারপর থেকে টাকা চাইতে গেলেই জামিল রাজনৈতিক ক্ষমতার প্রভাব দেখাচ্ছেন। টাকার জন্য চাপ দিতে ভয় পাচ্ছেন বলে জানান তিনি।

এ বিষয়ে কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ সহ্য করা হবে না। তদন্তে টাকা পরিশোধ না করার বিষয়টি প্রমাণিত হলে যুবদল নেতা জামিলের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

​সার্বিক বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করায় তার কোনও বক্তব্য পাওয়া যায় নি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park