1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

রাজবাড়ী প্রতিনিধিঃ

পুলিশের উপস্থিতিতে এক নারীকে কয়েকজনের লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে নানা আলোচনা। ২৭ সেকেন্ডের ভিডিওটি ঘিরে কেউ বলছেন, ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করায় ওই নারীকে মারধর করা হয়েছে। আবার কেউ দাবি করছেন, তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন তথ্য।
ভাইরাল ভিডিওতে মারধরের শিকার নারী কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট নন, ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযোগকারীও নন। ঘটনাটির সঙ্গে ভোক্তা অধিকার অধিদপ্তরের কোনো অভিযানও ছিল না।

ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনাস্থলের পেছনে ‘উত্তরা ব্যাংক পিএলসি, রাজবাড়ী শাখা’ লেখা একটি সাইনবোর্ড রয়েছে। ওই সূত্র ধরে স্থানটি যাচাই করলে রাজবাড়ীর কাপড় বাজারের সঙ্গে ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়।
পরবর্তী অনুসন্ধানে জাতীয় পর্যায়ের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও একই ঘটনার তথ্য পাওয়া যায়।
প্রতিবেদনগুলো অনুযায়ী, গত ২৯ আগস্ট রাজবাড়ীর কাদেরিয়া মার্কেট এলাকায় নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে পুলিশ তাঁকে সরিয়ে নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাঁকে কিল-ঘুষি-লাথি দেন।

জাকিয়া সুলতানা কাদেরিয়া মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাকশিল্প’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। তাঁর সঙ্গে সাবেক কর্মী শাহানা পারভীন বৃষ্টির ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে পরিস্থিতির সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সম্প্রতি জাকিয়াকে হুমকি দেওয়ার অভিযোগে কয়েকজন নারী বাজারে বিক্ষোভ করেন। পরে জাকিয়া বাজারে অবস্থান কর্মসূচি ঘোষণা করলে ব্যবসায়ী ও কর্মচারীদের সঙ্গে উত্তেজনা বাড়ে।
একপর্যায়ে তাঁকে ধাওয়া করা হলে পুলিশ তাঁকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময়ই কয়েকজন তাঁকে কিল-ঘুষি-লাথি দেন বলে স্থানীয়দের ভাষ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ছড়ানো দাবিগুলোর একটি হলো- ওই নারী কোনো দোকানের বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করেছিলেন এবং অধিদপ্তরের অভিযান চলাকালে তাঁকে হামলা করা হয়।
কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ দাবি সরাসরি নাকচ করেছে।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাল ভিডিওর ঘটনার সঙ্গে রাজবাড়ী জেলা কার্যালয় বা অধিদপ্তরের কোনো অভিযানের সম্পর্ক নেই। ভিডিওতে থাকা নারীও এ বিষয়ে অধিদপ্তরে কোনো অভিযোগ করেননি।
তাহলে ম্যাজিস্ট্রেটের পরিচয় এল কোথা থেকে?
ভিডিওটির আরেকটি প্রচারে দাবি করা হয়, মারধরের শিকার নারী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তবে অনুসন্ধানে এমন দাবিরও কোনো ভিত্তি পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ওই নারী রাজবাড়ীর নারী উদ্যোক্তা ও পোশাক ব্যবসায়ী জাকিয়া সুলতানা।
ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো- ভিডিওতে নারীকে মারধরের ঘটনা সত্য, কিন্তু ভিডিওটির সঙ্গে যে পরিচয় ও প্রেক্ষাপট জুড়ে দেওয়া হয়েছে, সেগুলো সত্য নয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ছিল না।
মারধরের শিকার নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নন।
তিনি ভোক্তা অধিকারের অভিযোগকারীও নন।
বরং এটি রাজবাড়ীর একটি মার্কেটে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার সময়কার ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও ভিন্ন ভিন্ন পরিচয় যুক্ত করে ভিডিওটি ছড়িয়ে পড়ায় প্রকৃত ঘটনাটি আড়ালে পড়ে গেছে।
ভিডিওটি সত্য- কিন্তু ভিডিওকে ঘিরে ছড়ানো গল্পটি সত্য নয়। যা একাধিক নির্ভরযোগ্য মাধ্যম নিশ্চিত করে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

One response to “রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী”

  1. idwika123 says:

    A very friendly community and a fair gaming environment. I feel comfortable spending my time here. Cheers to idwika123!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park