1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

সাংবাদিকদের জরিমানা করাসহ স্বপ্রণোদিত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

গণমাধ্যম ডেস্ক: বাংলাদেশ প্রেস কাউন্সিল জাতীয় সার্বভৌমত্ব ও জনস্বার্থের পরিপন্থী সংবাদ প্রকাশের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা অর্জনের দাবি জানিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সম্প্রতি জমা দেওয়া এক প্রতিবেদনে সংস্থাটি এই প্রস্তাব পেশ করে। তাদের মতে, বর্তমান ডিজিটাল ও অবাধ তথ্যপ্রবাহের যুগে অপসাংবাদিকতা এবং ভুয়া খবর রোধ করতে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করা জরুরি হয়ে পড়েছে। প্রস্তাবিত সংস্কারে সাংবাদিকদের জন্য আর্থিক জরিমানার বিধান যুক্ত করার পাশাপাশি অনলাইন গণমাধ্যমগুলোকেও এই কাউন্সিলের আওতাভুক্ত করার কথা বলা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের অধীন ১৪টি প্রতিষ্ঠানের লিখিত প্রস্তাবের অংশ হিসেবে প্রেস কাউন্সিলের এই প্রতিবেদনটি সম্প্রতি সংসদীয় কমিটিতে উপস্থাপন করা হয়। সংস্থার সচিব মো. আবদুস সবুরের স্বাক্ষর করা ওই প্রতিবেদনে মোট ১৯টি নতুন এখতিয়ার ও ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সাংবাদিকদের নিবন্ধন প্রদান, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, সুনির্দিষ্ট আচরণবিধি প্রণয়ন এবং স্বাধীন সাংবাদিকতায় বাধা বা হামলার ঘটনায় তদন্ত করে সুরক্ষা দেওয়ার বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আর্থিক স্বনির্ভরতা অর্জনের জন্য সংবাদপত্রের প্রচারসংখ্যার ভিত্তিতে লেভি বা চাঁদা আদায়ের ক্ষমতা দেওয়ারও প্রস্তাব করেছে সংস্থাটি।

তবে প্রেস কাউন্সিলের এমন উদ্যোগকে স্বাধীন সাংবাদিকতা ও মুক্তচিন্তার পরিপন্থী বলে অভিহিত করেছেন গণমাধ্যম সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন, ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলেও অনুরূপ আইন প্রণয়নের চেষ্টা করা হয়েছিল এবং বর্তমান প্রেক্ষাপটেও এ ধরনের পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি মনে করেন, প্রেস কাউন্সিলকে স্বপ্রণোদিত হয়ে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হলে তা বিচারিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক চর্চার ওপর বড় ধরনের হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে। অতীতেও এই সংস্থাটি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।

সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ এই প্রস্তাবের কঠোর সমালোচনা করে বলেন, তথ্য মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থাকে আধা বিচারিক ক্ষমতা বা স্বপ্রণোদিত আদেশ জারির এখতিয়ার দেওয়া বড় ধরনের বিভ্রান্তি তৈরি করবে। তিনি উল্লেখ করেন, ব্যর্থ কোনো প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করার চেয়ে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একটি স্বাধীন ও স্থায়ী কমিশন গঠন করা অনেক বেশি যুক্তিযুক্ত হবে। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, অংশীজনদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়া একপক্ষীয়ভাবে এ ধরনের আইনি ক্ষমতা দেওয়া হলে তা গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা হিসেবেই প্রতীয়মান হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park