নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি’র বিরুদ্ধে তথ্য অধিকার আইনে তথ্য না দেওয়ার অভিযোগ এনে আপিল করেছেন সাংবাদিক মো. সবুজ হোসেন। সবুজ হোসেন জানান, গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি তথ্য অধিকার আইনের বিধি ৩ অনুযায়ী ‘ক’ ফরমে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করেন। কিন্তু আইন
নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজিমুল হক সরকারের বিরুদ্ধে ঘুষ নেওয়া ও ঠিকাদারদের হেনস্তার অভিযোগ উঠেছে। ই-জিপি টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন, ঘুষ ছাড়া তিনি কোনো ফাইলে সই করেন না। ঠিকাদার আবু ছিদ্দিকের অভিযোগ, ২০২৩-২৪ অর্থবছরে তিনি জেলা পরিষদের লাইসেন্স নিয়ে ই-জিপি টেন্ডারে অংশ নেন। পরে ৬ লাখ ৮৪
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (এমসিএইচ-এফপি) সরকারি অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচিত হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে ২৫ লক্ষ নয় হাজার তিনশত পয়ষট্টি (২৫,০৯,৩৬৫/-) টাকা ভূয়া বিল ভাউচারের মাধ্যমে তুলে আত্মসাৎ করার গুরুতর অভিযোগ উঠেছে তৎকালীন মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. নিশাত উন নাহার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনোয়ারা বেগমের
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছীতে জাল শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘদিন শিক্ষকতা করার অভিযোগ উঠেছে এক নারী শিক্ষিকার বিরুদ্ধে। এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) এর প্রতিবেদনে ওই শিক্ষিকার সনদটি জাল প্রমাণিত হয়েছে। এ ঘটনার পর তিনি চাকরি থেকে গোপনে ইস্তফা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষিকা ফাতেমা বেগম উপজেলার কোলা বিজলী
আতিউর রাব্বি তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন মাষ্টার খাদিজা খাতুনের অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজী, স্বেচ্ছাচারিতা ও যাত্রীদের সাথে দূর্ব্যবহারসহ নানা অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার সময় আক্কেলপুর রেলস্টেশনের প্লাটফর্মের উপর আক্কেলপুরবাসীর ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আক্কেলপুর
নুরুজ্জামান লিটন,স্টাফ রিপোর্টার: নওগাঁর বদলগাছীতে জাল সনদ ব্যবহার করে চাকরি করা এক শিক্ষিকা ফাতেমা বেগমের শিক্ষক নিবন্ধন সনদ জাল প্রমাণিত হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষিকা চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে—বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ কুমার তাকে ইস্তফা দিতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর বেসরকারি শিক্ষক নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক নওগাঁর বদলগাছী উপজেলার ০৪ নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য উজ্জল হোসেনের বিরুদ্ধে সাংবাদিকতার কাজে বাধা প্রদান ও ঘুষ প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিক উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক “আজকের বাংলা” পত্রিকার জেলা প্রতিনিধি মো. সবুজ হোসেন গত ১৯ অক্টোবর ২০২৫ ইং
বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সদর বাজারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্যা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়া, আর
সবুজ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে নির্মিত হওয়া সিমেন্ট কংক্রিট (সিসি) রাস্তাগুলোর কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, নামমাত্র কাজ করিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। ফলে জনগণের জন্য তৈরি হওয়া হওয়া বলে দাবী করা ওই সড়কগুলো কয়েক মাসের মধ্যেই নষ্ট হওয়ার
সবুজ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলায় বিএনপি নেতা ও নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুমের বিরুদ্ধে ৭০ লক্ষ টাকার চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ও নারী উদ্যোক্তা তাসলিমা জাহান (৩০) শনিবার (১৮ অক্টোবর) পত্নীতলা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পত্নীতলা থানা