সুজন, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমন তার ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গত ২৭ আগস্ট তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশ কর্তৃক জারিকৃত পত্রের আলোকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দায়ের আঘাতে আমেনা (৯) নামে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ৪নং খালতা-মাজগ্রাম ইউনিয়নের মির্জাপুর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আমেনাসহ তিন শিশু ওই এলাকার হোসাইন মন্ডলের বাড়ির সামনে খেলাধুলা করছিল।
মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি।। বৃহস্পতিবার ২৭ শে আগস্ট বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা-চটপটি তৈরি এবং খাদ্য উপকরণ সংরক্ষণের অভিযোগে ‘ভাই-বোন ফুচকা ও চটপটি কারখানা’কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল সাড়ে ১১টায় বগুড়া সদর উপজেলার রহমাননগর এলাকায় মৌ নার্সিং হোম সংলগ্ন ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
মো. পাভেল রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয় সম্পাদক প্রভাবশালী কথিত কাজী মো: বেলাল হোসেনের কাছে ছেলের বাল্য বিয়ের কাগজপত্রাদি নিতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন মোছা: সুমি বেগম নামের এক অসহায় গৃহবধূ। এমন ঘটনায় গত ১০আগস্ট থানায় হাজির হয়ে লিখিত ভাবে একটি অভিযোগ প্রদান করলেও বৃহস্পতিবার (২৬ আগস্ট) পর্যন্ত
মো. পাভেল রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে ভিডিও কাটুন দেখিয়ে ৬বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার মধ্যরাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই কিশোর হলো, উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের
বিশেষ প্রতিনিধি: নওগাঁর পোরশায় ভূমি অফিস সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে চাঁদাবাজসহ বিভিন্ন অপবাদ দেওয়ার অভিযোগে আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নওগাঁর আদালতে মামলাটি দায়ের করেন সাংবাদিক সবুজ হোসেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সংবাদ প্রকাশের পর আমির উদ্দিন বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের
বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে জমি বিরোধের সালিসে নির্ধারিত ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ৫০ হাজার টাকা ‘খাটুনির মজুরি’ হিসেবে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম রেজাউল কবির পল্টনের বিরুদ্ধে। অভিযোগকারী তাহমিনা বেগমের দাবি, তাঁর স্বামী নুর ইসলামকে জমির অংশ ছেড়ে দেওয়ার বিনিময়ে ১ লাখ ৫০ হাজার
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার বিরুদ্ধে। হামলার ঘটনার বিষয়ে জানতে চেয়ে ফোন করলে এক সাংবাদিককেও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ সময় ফোনালাপে ওই বিএনপি নেতাকে বলতে শোনা যায়, ‘তোমরা লেখবা, আমরা পিডাইমু।’ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়
বিশেষ প্রতিনিধি: নওগাঁ শহরে মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দে চলাচলের অভিযোগে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের সামনে থেকে মোটরসাইকেলটি আটক করা হয়। জরিমানাপ্রাপ্ত সাকলাইন মোস্তাক বগুড়ার আদমদীঘি উপজেলার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
নিজস্ব প্রতিবেদক রাজধানীর দক্ষিণখানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক এএসআই ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা