মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা থানার মাদকবিরোধী অভিযানে ১৫ (পনের) বোতল ভারতীয় তৈরি মাদকদ্রব্য ইসকাফ (ESKUF) সহ নুরুল- আলেয়া দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ এপ্রিল) ১:১০ ঘটিকায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ড ঈদগাহ্পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নূরুল ইসলাম (৫৫)
আতিউর রাব্বি তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের আক্কেলপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের পৈত্রিক সম্পত্তির একটি পুকুরের পার দখলের চেষ্টার অভিযোগ প্রভাবশালী মহলের বিরুদ্ধে। অবশেষে পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের বাধাঁরমুখে অর্ধেক দখল করেই চলে গেছেন তারা। তবে পুকুর দখলের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত মতিউর রহমান। এ ব্যাপারে আক্কেলপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। সরেজমিনে গিয়ে জানাগেছে,
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অযুহাতে আব্দুর রহমান শামীম (৬৫) নামের এক পীরকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় তাঁর দরবারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শামীম ফিলিপনগর এলাকার বাসিন্দা। তিনি নিজেকে ‘কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী’র অনুসারী হিসেবে পরিচয় দিতেন
নিজস্ব প্রতিবেদক, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় খতনা করাতে গিয়ে এক শিশুর পুরুষাঙ্গের সামনের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে মোহাম্মদপুর থানা-য় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সকালে ঢাকা উদ্যান এলাকার ‘খলিল মেডিকেল’ নামের
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ১৬ বছরের দুর্নীতিতে অর্থনীতি চাপে, ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে এগোতে চায় সরকার বিগত ১৬ বছরে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এতে সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোও দুর্বল হয়ে পড়েছে। শুক্রবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ১৩তম দিনের বৈঠকে ৩০০
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মিঠু হোসেন (৪৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিঠু হোসেন উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু
মশিউর রহমান খান, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট শহরে দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে শব্দ দূষণের মাত্রা। বাসস্ট্যান্ড থেকে পাচুর মোড় (জিরো পয়েন্ট) পর্যন্ত শহরের ব্যস্ততম সড়কগুলোতে যানবাহনের অযথা হর্ন বাজানো যেন নিয়মে পরিণত হয়েছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন পথচারী থেকে শুরু করে আবাসিক এলাকার বাসিন্দারাও। তবে অভিযোগ থাকলেও কার্যকর উদ্যোগের অভাবের কথা বলছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি
বিশেষ প্রতিনিধি নওগাঁ সদর উপজেলার “ন্যাশনাল মডেল স্কুল” নামক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ফরহাদ হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার অভিযুক্ত শিক্ষক নিজেই ভুক্তভোগী নারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ওই অভিযোগকে “সম্পূর্ণ বানোয়াট” দাবি করে উল্টো হয়রানির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী
নিজস্ব প্রতিনিধি, নওগাঁর বদলগাছীতে জমির খাজনা দেওয়ার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করার পর এক বৃদ্ধকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউএনও। অভিযোগকারী হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান (৬২) উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে ‘রজনীগন্ধা ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। তাঁর দাবি, জমির
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের গোধইল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। নিহত গৌড় চন্দ্র উপজেলার আধাইপুর ইউনিয়নের আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা রমনী চন্দ্রের ছেলে। আটক ব্যক্তিরা হলেন