নিজস্ব প্রতিবেদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলী আকবর খান পদোন্নতি না পাওয়ার প্রেক্ষাপটে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন। সোমবার তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদনপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আবেদনপত্রে দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন সময়ে বৈষম্য ও বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন আলী আকবর খান।
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়ে চট্টগ্রামে ভাঙার জন্য আমদানি করা একটি কেমিক্যাল ট্যাংকার জাহাজ আটকে গেছে। ফলে দেশের জাহাজ ভাঙা শিল্পে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রায় ৬১ কোটি টাকা মূল্যের ‘মেমেই’ নামের জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে এবং এটি ভাঙার ইয়ার্ডে নেওয়া সম্ভব হচ্ছে না।
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে সন্তানদের অবহেলার অভিযোগে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে তার যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে সরকার। মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি
নিজস্ব প্রতিবেদক, ষাটের দশকের গণআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন।
নিজস্ব প্রতিবেদক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল
নিজস্ব প্রতিবেদক: এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এর কোরবানি আর হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি বুধবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। পরে এটিকে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় লালন-পালনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বজুড়ে আলোচিত ও সামাজিক
নিজস্ব প্রতিবেদক, রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে বিশেষ আদালতের ছুটি বাতিলের সিদ্ধান্তও নেওয়া হতে পারে। আজ রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ আদালতে
নিজস্ব প্রতিবেদক ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। বৃহস্পতিবার প্রকাশিত পরীক্ষার সময়সূচিতে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় বিষয়গুলোর পরীক্ষা চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রুটিনে
নিউজ ডেস্ক, সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের স্বীকৃতি নিশ্চিত করা এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। রোববার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম এর প্রশ্নের জবাবে তিনি
ঢাকা প্রতিনিধি: জাতীয় সংসদ সচিবালয়ের সাম্প্রতিক একাধিক কেনাকাটায় অনিয়ম ও অতিরিক্ত দামের অভিযোগ উঠেছে। ছবি তোলার সরঞ্জামসহ বিভিন্ন আইটেম বাজারমূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দামে কেনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রায় ৪ হাজার টাকা মূল্যের একটি ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার ৪০০ টাকা। একইভাবে ৩ হাজার টাকার একটি কার্ড