মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : দক্ষতা, পেশাদারিত্ব, সততা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নূর-মোহাম্মদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই ঝিনাইগাতী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১০ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে শহিদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের দাবি, আসামিকে গ্রেপ্তারের কারণে নয়, প্রথম দফায় গ্রেপ্তার অভিযানে তাঁকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা।
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সাপাহার ডাকবাংলো হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায়
বিশেষ প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় একই রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সহসভাপতি মনিরুল ইসলাম সাজুকেও আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরোনো ব্রিজ এলাকায়
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রাশেদুজ্জামান নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় এক শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-হাপানিয়া সড়কের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রাশেদুজ্জামানসহ
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নওগাঁর ঐতিহাসিক বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলার ঐতিহাসিক বলিহার রাজবাড়ী পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে অভ্যর্থনা জানান।
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর বদলগাছীতে ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় “জেরিন কিন্ডারগার্টেন” স্কুলের ৪২ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্যে ১৭ জন ট্যালেন্টপুল এবং ২৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেরিন কিন্ডারগার্টেন
নিজস্ব প্রতিবেদক নওগাঁর বদলগাছী উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বদলগাছী থানায় এজাহার দিয়েছেন। অভিযোগে জানা যায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নুনুজ গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে নুর আলম (৫২) গত বৃহস্পতিবার দুপুরে ওই নারীর বাড়িতে
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সরকারি ভিপি (অর্পিত) সম্পত্তির দখল ও চাষাবাদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মাসুদ হোসেন (৩৬) মারা গেছেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মাসুদ হোসেন উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের আফজাল হোসেনের ছেলে।