আবু বাসার, নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতীপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের রামপাড়া জামে মসজিদের প্রায় ২৫ শতাংশ জমি ছয় বছর পর দখলমুক্ত করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের মুসল্লি ও স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে জমিটি পুনরুদ্ধার করে মসজিদের নামে সাইনবোর্ড স্থাপন করা হয়। স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, উক্ত ওয়াকফ নিবন্ধিত জমিটি দীর্ঘদিন ধরে
সাধন রায়, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল-পশ্চিমাঞ্চল রেলওয়ের অধিন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের হাজারো কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জন্য স্থাপিত এই চিকিৎসাকেন্দ্রটি এখন কার্যত নিজেই ‘অসুস্থ’। হাসপাতালটিতে নেই একটিও চিকিৎসক; নেই কার্যকর ল্যাব, নেই রোগী যেন এক নীরব পরিত্যক্ত স্থাপনা। সব মিলিয়ে বহু বছরের চিকিৎসা সংকটে রেলওয়ে পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে। রেলওয়ে হাসপাতাল চিকিৎসক শুন্য
অভিষেক চন্দ্র রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়র রাণীশংকৈল দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বে- আইনীভাবে মাদ্রাসার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে স্থানীয়রা কাছকাটার দৃশ্য দেখতে পেলে গাছকাটা শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়। অভিযোগ সূত্রে জানাযায়, গভীর রাতে মাদ্রাসার সুপার আজিম উদ্দিন ১টি আম ও ১ টি কাঁঠাল কর্তন করে। যার আনুমানিক মূল্য ১
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: সরকার প্রতি বছর কুড়িগ্রামের শিক্ষা উন্নয়নে শিক্ষক-কর্মচারীদের বেতনভাতায় ব্যয় করছে প্রায় ৪৮০ কোটি টাকা। কিন্তু শিক্ষা প্রশাসনের নিষ্ক্রিয়তা, শিক্ষক অনুপস্থিতি, রাজনৈতিক-ব্যবসায়িক কর্মকাণ্ডে শিক্ষকদের জড়িত থাকা এবং একাধিক প্রতিষ্ঠানে দায়িত্বহীনতার কারণে জেলার শিক্ষার মান প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ৯টি উপজেলায় ৩১৮টি মাধ্যমিক
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি’র এক মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অভিযোগ, একটি সরকারি সভায় ইউএনও “মিডিয়া ডাকলে শুধু টাকা চায়, তাই আমি মিডিয়া কাভারেজ নিই না” এমন বক্তব্য দিয়ে সাংবাদিক সম্প্রদায়কে অবমাননা করেছেন। ঘটনাটি ঘটে গত ১২ নভেম্বর উপজেলা
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী পদুয়া তেওয়ারি হাট বাজারে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ করার জন্য অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পদুয়া বাজারের ইজারাদার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর বরাবরে পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পদুয়া বাজারে সরকারের নির্মাণ করা প্লাটফর্ম দখল করে কতিপয়
বাগেরহাট প্রতিনিধিঃ ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার দায়ে নেওয়া বদনা, আংটি ও নাকফুল অবশেষে ফিরে পেয়েছেন বাগেরহাটের চিতলমারীর গৃহবধূ শ্রাবণী হীরা। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি তদন্তে নামে সংশ্লিষ্ট এনজিও ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)। ডিএফইডির কর্মকর্তারা বুধবার শ্রাবণীর বাড়িতে গিয়ে তাঁর হাতে শখের দুটি বদনা, নাকফুল, আংটি এবং দুটি ফাঁকা স্ট্যাম্প
অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান (৫০) একই ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী জিয়াউর রহমান (৪০)। এছাড়াও বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের
বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারার নরদাশ ইউনিয়নের পারিলা কুঁড়োল বিলের মাছ চাষের অর্থ আত্মসাতের ভূয়া তথ্য প্রচারের বিরুদ্ধে ও সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(১২ নভেম্বর) বিকেলে কুঁড়োল বিলের পাশেই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুঁড়োল বিলের ক্যাশিয়ার ও বাগমারা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কছিমউদ্দিন জোয়ার্দারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতি, পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইটভাটায় কর্মরত বিপুল সংখ্যক শ্রমিক ও মালিকপক্ষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে শ্রমিকরা ইটভাটা বন্ধ