নিজস্ব প্রতিনিধি নওগাঁর পোরশা ও সাপাহার এলাকায় গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাঁকো এনজিওর নির্বাহী পরিচালক মো. জোহুরুল ইসলাম ওরফে জহির (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে রংপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জোহুরুল ইসলাম নওগাঁ জেলার পোরশা উপজেলার কাতিপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্থায়ী বাড়ি একই উপজেলার দুয়ারপাল গ্রামে।
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২ মার্চ) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর এনফোর্সমেন্ট টিম নগরের ষোলশহরে অবস্থিত এলজিইডি কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দুদক চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই লিখিত এসব অভিযোগ জমা পড়ে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “যে হারে অভিযোগ জমা পড়ছে, তাতে অভিযোগের সংখ্যায় রেকর্ড হতে পারে। তবে অভিযোগ মানেই সত্য নয়,
সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ, ভারত সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন ও দীর্ঘদিনের বকেয়া ফল প্রকাশের দাবিতে শুক্রবার দুপুরে West Bengal Public Service Commission (পিএসসি)-এর কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন পরীক্ষার্থী ও শিক্ষকরা। দক্ষিণ Kolkata-র Mudiali এলাকায় অবস্থিত পিএসসি অফিস চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা প্রায় ১টা ৪৫ মিনিট থেকে শুরু
নিজস্ব প্রতিবেদক মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে আপন চাচাকে বাবা পরিচয় দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় নাচোলের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তাঁর জামিন বাতিল করে এ আদেশ দেন। দুদকের
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ‘তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি, ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব। ১টি খুন করলে যে সাজা, ১০টি খুন করলেও সেই সাজা’ এভাবেই আজিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন। এই হুমকির একটি
মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার সঠিক সময়ে পাচ্ছেনা শিক্ষার্থীরা। এতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ) সদর উপজেলা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সঠিক সময়ে খাবার পায়নি। সকাল ১১টা মধ্যে প্রতিষ্ঠানে পৌছার কথা থাকলেও ১.৩০ মিনিটও
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরে র্যাবের অভিযানে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১৩০১ বোতল ভারতীয় মদ, একটি ট্রাক ও নগদ অর্থসহ তিনজন মাদককারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জেলার সদর উপজেলার মোকছেদপুর নয়াপাড়া এলাকার নন্দীর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইগাতী উপজেলা সদরের বাসিন্দা মিনাল মিয়া (৩২),
মো. মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আলহাজ্ব আহাম্মদ আলী দাখিল মাদ্রাসায় (EIIN: 121327) অবৈধ ইনডেক্স নাম্বার ব্যবহার করে একজন শিক্ষক নিয়োগ পেয়েছেন, এমন অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসাটির সহকারী শিক্ষক (কৃষি) পদে নিয়োগপ্রাপ্ত আবু হায়দার মোহাম্মদ আলী আকন্দ (পিতা: মহিতুল্লা আকন্দ,
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চরমপন্থীদের পূর্নবাসনের লক্ষ্যে কোটি টাকার স্বপ্ন ছোঁয়ার খামার প্রকল্প বর্তমানে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। গত ২০২৪ সালের আন্দোলনের পর উধাও হয়ে গেছে প্রকল্পের শতাধিক গরুসহ কোটি টাকার সম্পদ। বর্তমানে নেই বলতে অবকাঠামোগত ভবন ছাড়া আর কিছুই নেই। সন্ধ্যার পর এই প্রকল্পের ভবনে বসে মাদকের আসর। দুষ্কৃতিকারীরা এই আস্তানা