সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় পরপর কন্যা সন্তান জন্মের পর আবারও মেয়ে সন্তান জন্ম নেওয়ায় পাঁচ দিনের নবজাতককে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। পুলিশ ওই মা শারমিন আক্তারকে (৩২) গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে। মঙ্গলবার সকালে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে মাদরাসাছাত্রী দীপ্তি ধর্ষণ ও হত্যার দায়ে ইজিবাইকচালক মো. সাজ্জাদ হোসেন খানকে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১০ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন সদর উপজেলার
নিজস্ব প্রতিবেদক নওগাঁর বদলগাছী উপজেলার ০৪ নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য উজ্জল হোসেনের বিরুদ্ধে সাংবাদিকতার কাজে বাধা প্রদান ও ঘুষ প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিক উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক “আজকের বাংলা” পত্রিকার জেলা প্রতিনিধি মো. সবুজ হোসেন গত ১৯ অক্টোবর ২০২৫ ইং
নিজস্ব প্রতিবেদক রাজধানীর আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডে অভিযুক্ত মাহির রহমানকে নিজেই পুলিশের কাছে সোপর্দ করেছেন তার মা। সোমবার (২০ অক্টোবর) ভোরে তিনি ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাহিরকে হেফাজতে নেয়া হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি। এর আগে রোববার (১৯ অক্টোবর)
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি আড্ডা আঞ্চলিক মহাসড়কের মোশানতলা মোড়ে দুর্ধর্ষ চাঞ্চল্যকর বাস ডাকাতি ও বেজোড়া মোড়ের ১৯ টি দোকান ঘর ডাকাতি মামলার চার আসামী গ্রেপ্তার। গতকাল পোরশা থানা পুলিশ তদন্ত ও গোপন সংবাদ এর ভিত্তিতে বেজোড়া মোড়ের দোকান ঘর ডাকাতী মামলার ৩ জনকে এবং গাছ কেটে বাস ডাকাতি মামলার ১জন আসামিকে গ্রেপ্তার
সবুজ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে নির্মিত হওয়া সিমেন্ট কংক্রিট (সিসি) রাস্তাগুলোর কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, নামমাত্র কাজ করিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। ফলে জনগণের জন্য তৈরি হওয়া হওয়া বলে দাবী করা ওই সড়কগুলো কয়েক মাসের মধ্যেই নষ্ট হওয়ার
নজরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার) তিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন ভূমি অফিসে চলছে চরম অনিয়ম, দায়িত্বহীনতা ও স্বেচ্ছাচারিতা। অভিযোগ উঠেছে, অফিসের দায়িত্বপ্রাপ্ত তহসিলদার আখতারুল ইসলাম সেলিমের বদলে তার হয়ে কাজ করছেন আউটসোর্সিংয়ের একজন নাইট গার্ড! তার নাম আলম নূর। তার হাতে চরম ভোগান্তির শিকার উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং ও লেমশীখালী ইউনিয়নের সেবা প্রার্থীরা।
মো. রতন বাবু মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ মিঠাপুকুরে গুড় তৈরিতে বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার এবং ভেজাল খাদ্য বাজারজাতকরণের প্রতিবাদে গণ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৭ অক্টোবর) রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট শাপলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তরা বলেন, দেশের অনেক মানুষ ভেজাল ও দূষিত খাবারের কারণে প্রতিবছর অসুস্থ হয়ে পড়েন।
মো. হারুন অর রশিদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া থানাধীন তালোড়া বাজারে খুনসহ সংঘটিত ডাকাতি মামলার ঘটনায় মূলহোতা জুয়েলসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় লুন্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে গত ১৭ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত্রি অনুমান ২টা ৩০ মিনিটের দিকে। দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া
মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২২ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বসতিপুর এলাকার মোছাম্মত রানী (১৮) এবং নীলা (২২)। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী বটতলা মোড়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ। পরবর্তীতে তল্লাশি চালিয়ে