নিজস্ব প্রতিনিধিঃ নওগাঁয় এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেলে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও জেলা ও দায়রা জজ মো.
মোঃ সাজেদুর রহমান, বিশেষ প্রতিনিধি (নওগাঁ): নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পারিচা এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল ২৩জুলাই ২০২৫ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পারিচা এলাকায় উল্লেখিত মাদক ব্যবসায়ী মিঠুকে মাদক বিক্রয় করছে। উক্ত
এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২২ শে জুলাই (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয়দের তথ্য মতে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বসত ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করার পর স্বামী নিজেও গলায়
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছী উপজেলার কোলা বিজলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা বেগমের বিরুদ্ধে জাল সনদে দীর্ঘ ১৮ বছর ধরে চাকরি করার অভিযোগ উঠেছে। তিনি ২০০৮ সালে নিয়োগ নিয়ে এমপিওভুক্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৩০ লক্ষ টাকা সরকারি বেতন-ভাতা উত্তোলন করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর সবুজ হোসেন নামে একজন লিখিত
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: দেশে আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সরকার এই গাছ রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করেছে। এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে যা মাটির আর্দ্রতা কমিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। তাই পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন সিদ্ধান্ত মাঠ
সম্পাদকীয়, রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের নীতিনির্ধারকদের পরিকল্পনাগত ব্যর্থতা ও নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতার নগ্ন উদাহরণ। কোমলমতি শিক্ষার্থীদের সামনে ঘটে যাওয়া এই ভয়ংকর দৃশ্য কেবল তাদের মানসিক ভারসাম্য নষ্ট করেনি, বরং গোটা জাতিকে নাড়া দিয়েছে। বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১, ঢাকায় বুধবার (১৭ জুলাই) এই মামলা দুটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি জানান,
নিজস্ব প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার পয়নারী এলাকা থেকে অভিনব কায়দায় পিকআপ গাড়ীতে লুকিয়ে রাখা ফেন্সিডিল সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর একটি আভিযানিক দল ১৬/০৭/২০২৫ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পয়নারী এলাকায় মহাসড়কে চেকপোস্টে একটি পিকআপ আটকিয়ে তল্লাশী করা করা হয়। তল্লাশীর এক পর্যায়ে পিকআপ চালক
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬জুলাই) দিবাগত গভীর রাতে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান,
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় লঞ্চঘাট এলাকায় তাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও সাউন্ড