মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা জজ আদালত চত্বর এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাসে সাংবাদিকদের সাথে কতিপয় আইনজীবীর অসৌজন্যমূলক আচরণ ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( কেজিইউজে)। শনিবার ( ৬ সেপ্টেম্বর) সংগঠনের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এসব ঘটনার নিন্দা জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে এনে আগুনে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা নামধারী একদল লোক। এ সময় তার দরবার শরিফ ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশ, প্রশাসনের গাড়ি ভাঙচুরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং নিহত
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে শাহার আলী সাদ্দাম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আসামীর উপস্থিতিতে লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শাহার আলী সাদ্দাম হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের
স্টাফ রিপোর্টার (রাজশাহী): রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর জিরোপয়েন্টে (রাজশাহী প্রেসক্লাবের সামনে) অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। এছাড়াও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব তাদের নিজস্ব ব্যানার নিয়ে মানববন্ধনে
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর-মথুরাপুর-পাহাড়পুর ইউনিয়ন ভূমি অফিস যেন ঘুষ বাণিজ্যের আখড়া। অভিযোগ উঠেছে, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রাসেল হোসেন ঘুষ ছাড়া কোনো সেবা দিচ্ছেন না। জমির খাজনা থেকে শুরু করে নামজারি, রেকর্ড সংশোধন সবক্ষেত্রেই নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে হয়রানির শিকার হচ্ছেন সেবাপ্রত্যাশীরা। জমি সংক্রান্ত সেবা নিতে গেলে যেন নাগরিকদের জন্য নতুন
মশিউর রহমান খান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ০৩ সেপ্টেম্বর’২৫ইং জয়পুরহাটের কালাইয়ে ‘যমুনা ফাউন্ডেশন’ নামক ভুয়া এনজিও প্রতিষ্ঠার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । এ চক্রের প্রধান মোস্তাফিজুর রহমানকে জনগণ আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে সোপর্দ করে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে এমন এক চঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমান আদালতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে করা মামলায় কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। সাংবাদিক আরিফুল
নিজস্ব প্রতিবেদক সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করার প্রস্তুতি নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, “ঢাকা রিপোর্টার্স ইউনিটি” থেকে আটক লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব রংপুর এর কাগজপত্র প্রশাসককে বুঝিয়ে না দেয়ায় দীর্ঘ ৩৩ বছরের অডিট কার্যক্রম শুরু করতে পারছে না সরকার প্রজ্ঞাপিত প্রশাসক। এ বিষয়ে সার্চ ওয়ারেন্ট হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে, এতে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ। এছাড়াও সরকারি নির্দেশ অমান্য করে রংপুর প্রেসক্লাব দখলের অপচেষ্টা মামলার আসামি মেরিনা লাভলীসহ সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের
নিজস্ব প্রতিবেদক, নওগাঁর বদলগাছীতে এক গৃহবধুর মৃত্যু নিয়ে তৈরী হয়েছে ধুম্রজাল। গৃহবধু ঝর্না (২২) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আকাশের (২৮) বিরুদ্ধে। গৃহবধুর বাবার পরিবারের দাবী তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। কিন্তু পুলিশ বলছে আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদিশপুর গ্রামে। অভিযুক্ত আকাশ ওই গ্রামের রাশেদুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,