নিউজ ডেস্ক, বাংলাদেশের প্রচলিত অর্থবছরের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৮-২৯ অর্থবছর থেকে দেশে নতুন অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে পরবর্তী বছরের ৩১ মার্চ। বর্তমান জুলাই-জুন ভিত্তিক অর্থবছর থেকে এটাই হবে নতুন কাঠামো। পরিবর্তনের আগে ২০২৭-২৮ অর্থবছরকে ৯ মাসের ট্রানজিশনাল অর্থবছর হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে ওই অর্থবছর
নিজস্ব প্রতিনিধি নওগাঁর বদলগাছী উপজেলায় সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহকে ঘিরে প্রশ্ন উঠেছে। সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ ১৬টি চালকলের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে মোট ৩৫৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হচ্ছে। তবে অভিযোগ রয়েছে, চুক্তিবদ্ধ কয়েকটি চালকল দীর্ঘদিন ধরে বন্ধ বা অচলপ্রায় থাকা সত্ত্বেও তাদের নামেই সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ দেখানো হয়েছে। স্থানীয় সূত্র বলছে,
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের চিনোড়া মৌজায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একই সেচ স্কিমে দুটি গভীর নলকূপ স্থাপনকে কেন্দ্র করে প্রায় এক দশক ধরে চলা বিরোধে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো কৃষক। দীর্ঘদিন ধরে চলমান এই জটিলতায় সময়মতো সেচ না পেয়ে ব্যাহত হচ্ছে ইরি-বোরোসহ বিভিন্ন ফসলের আবাদ। আসন্ন বোরো
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে আমন ধানের জমিতে কীটনাশক (বিষ) ও লবণ প্রয়োগ করে ফসল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মোঃ মোকলেছুর রহমান বাদি হয়ে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পশ্চিম
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: সরকারি বরাদ্দের সার কালোবাজারে বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকারের কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে শেরপুর সদর উপজেলার ২০ জন সার ডিলারের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। তিনি শেরপুর সদর থানায় দায়ের করা
নিজস্ব প্রতিবেদক, অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এ বছর নওগাঁর বদলগাছী উপজেলায় কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন মাঠে সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে মরিচ। তবে আশানুরূপ ফলন হলেও বাজারে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ না ওঠায় লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। উপজেলার বিভিন্ন হাট-বাজারে বর্তমানে কাঁচা মরিচের সরবরাহ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি এবং কৃষকদের জোরপূর্বক ইউরিয়া কিনতে বাধ্য করার গুরুতর অভিযোগ উঠেছে। তবে অভিযোগ পাওয়ার পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রশাসনের নীরবতায় এক ধরনের ‘অঘোষিত প্রশ্রয়’ পাচ্ছে অনিয়মকারী
জিন্নাতুল ইসলাম জিন্নাহ, লালমনিরহাট প্রতিনিধিঃ দীর্ঘদিন বন্ধ থাকা লালমনিরহাটের ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বন্দর এলাকা প্রাথমিকভাবে পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান। বৃহস্পতিবার দুপুরে মোগলহাট স্থলবন্দর এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়ে চট্টগ্রামে ভাঙার জন্য আমদানি করা একটি কেমিক্যাল ট্যাংকার জাহাজ আটকে গেছে। ফলে দেশের জাহাজ ভাঙা শিল্পে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রায় ৬১ কোটি টাকা মূল্যের ‘মেমেই’ নামের জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে এবং এটি ভাঙার ইয়ার্ডে নেওয়া সম্ভব হচ্ছে না।
মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি ঈদের কোরবানির পশুর চামড়া নিয়ে চরম বিপাকে করছেন চামড়া ব্যবসায়ী ও বিক্রেতারা।ছাগলের চামড়ার দাম ১০ টাকা, গরুর ৩০০ চামড়া বিক্রি করতে না পেরে চামড়া নিয়ে অনেকেই পথে পথে ঘুরছেন। এদিকে ছাগলের চামড়া ১০ টাকা, গরুর চামড়া গড়ে ৩০০ টাকায় কিনছেন ব্যবসায়ীরা। বগুড়ার বিভিন্ন পশু মালিকের কাছ থেকে