মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি, বগুড়া-এর একটি চৌকস আভিযানিক দলের অভিযানে ঢাকার আশুলিয়া থেকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত কিশোর মোঃ নাজমুল হুদা (১৭)-কে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন শাকপালা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণে জড়িত ২ জন অপহরণকারী-কেও গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ২৪ জুন
নিজস্ব প্রতিবেদক, জুলাই মাসে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত কুমার দাশকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে তাকে জেল
নিজস্ব প্রতিবেদক নওগাঁর বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (৬০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বদলগাছী উপজেলা পরিষদের সামনে থেকে নওগাঁ সদর ও বদলগাছী থানার যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আনোয়ার হোসেন উপজেলার চাকরাইল গ্রামের মৃত শফিক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আন্ত:নগর রংপুর এক্সপ্রেস চলন্ত ট্রেনে এক নারী ট্রেন যাত্রী (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার (২৫ জুন) দুপুরে যাত্রীরা ধর্ষক ট্রেন অপারেটর সাইফুল ইসলামকে (৩০) আটক করে ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। সাইফুল ইসলাম ওই ট্রেনের পিএ অপরেটর ছিলেন। তিনি গাইবান্ধার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ তথ্য অধিকার আইনে আবেদন করায় কুমিল্লার হোমনা উপজেলায় এক সাংবাদিকের প্রতি অসৌজন্যমূলক আচরণ, হুমকি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম, এমন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে। জানা গেছে, দৈনিক সমকাল পত্রিকার হোমনা
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি দীর্ঘদিন ধরে চলা বিভাগীয় মামলার ফলস্বরূপ জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে উপ-পরিদর্শক (এসআই) পদে পদাবনতি (ডিমোশন) দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। পুলিশ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত থাকাকালীন রংপুরের পীরগঞ্জ
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: এবার ইদুল আজাহার দীর্ঘ ছুটিতে বন্ধ ছিলো নওগাঁর রাণীনগর উপজেলার চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মানব সেবা ও পরিবার পরিকল্পনার কার্যক্রম। ইদের ছুটিতে কেন্দ্রগুলো বন্ধ ছিলো বলে নিশ্চিত করেছেন কেন্দ্র সংলগ্ন চারটি ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। অথচ সম্প্রতি কেন্দ্র থেকে ইদের ছুটিতে সেবা প্রাপ্তির বিষয়ে মিথ্যে সংবাদ প্রকাশ করায়
আন্তর্জাতিক ডেস্ক: টানা ১২ দিনের ভয়াবহ সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু দেশ-ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। যদিও বিরতি কার্যকরের আগেও উভয় পক্ষ একাধিকবার একে অপরের ওপর হামলা চালায়। ১৩ জুন ইরানে ইসরায়েলের প্রথম হামলার পরদিনই জবাবে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায়।
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন ফাঁসের পর নতুন করে আলোচনায় এসেছেন নিলা ইসরাফিল। এবার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে তিনি ‘ন্যায়ের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার পক্ষে অবস্থান নেওয়ার’ অভিযোগ তুলেছেন। রবিবার রাতে নিজের ফেসবুক পোস্টে নিলা লেখেন, “একজন ব্যারিস্টার যখন আইনের চেয়ে বড় হয়ে ওঠেন, তখন ন্যায়বিচার হুমকির
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সনাতন ধর্মালম্বী শ্রী রাম চন্দ্র (৫৫) নামের এক গ্রাম পুলিশের বিরুদ্ধে ধর্মের তথ্য গোপন রেখে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে ২৯ বছর বয়সী এক মুসলিম নারীকে বিয়ে করে ৭ বছর সংসার করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সান্তাহার ইউপির বামনীগ্রাম গ্রামে। এদিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়।